Chapter 1: অর্থায়নের সূচনা Finance 1st Paper

HSC Finance 1st Paper এর Chapter 1: অর্থায়নের সূচনা অধ্যায়ের বোর্ড প্রশ্ন ও MCQ অনুশীলন করো।

৯৩০

প্রশ্ন

Finance 1st Paper

বিষয়

HSC

ক্লাস

সাম্প্রতিক প্রশ্ন

HSCFinance 1st Paperসৃজনশীল

উদ্দীপক

জনাব রাসেল চাকরি থেকে অবসর গ্রহণ করে ২০ লাখ টাকা দিয়ে প্রিয়াস নামে বিশুদ্ধ পানি প্রক্রিয়াকরণ ব্যবসায় শুরু করেন। তিনি ব্যবসায়ের জন্য ৩ লাখ টাকার খুচরা যন্ত্রাংশ ও ১২ লাখ টাকা দিয়ে বিদেশ থেকে পানি উত্তোলনের জন্য মেশিন ক্রয় করেন। এছাড়া বিজ্ঞাপন বাবদ ১ লাখ ও পরিচালন ব্যয় বাবদ ৪ লাখ টাকা খরচ হয়। তার নিকট অনেক প্রকল্প থাকা সত্ত্বেও সমুদয় অর্থ বিশুদ্ধ পানি প্রক্রিয়াকরণ ব্যবসায়ে বিনিয়োগ করেন। তার ধারণা এ ব্যবসায় থেকে অধিক মুনাফা অর্জিত হবে। কিন্তু প্রতিযোগিতামূলক বাজারে নতুন প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত বিক্রয় নিশ্চিত করতে না পারায় ১ম বছর ৪ লাখ টাকা ক্ষতি হয়। প্রতিষ্ঠানটি ভবিষ্যতে টিকে থাকতে পারবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
ক
ব্যবসায় অর্থায়ন কী?

উত্তর

একটি ব্যবসায় সুষ্ঠুভাবে পরিচালনা করতে কী পরিমাণ মূলধনের প্রয়োজন, কোন কোন উৎস থেকে তা সংগ্রহ করা হবে এবং কোন কোন খাতে তা বিনিয়োগ করা হবে, এ বিষয়গুলোকে ব্যবসায় অর্থায়ন বলে।
খ
সম্পদ সর্বাধিকরণ বলতে কী বোঝায়?

উত্তর

বিভিন্ন প্রক্রিয়া বা কাজের মাধ্যমে শেয়ারহোল্ডারদের নিট বর্তমান মূল্য বাড়ানোকে সম্পদ সর্বাধিকরণ বলে। শেয়ারহোল্ডারদের নিট বর্তমান মূল্য বা সম্পদের পরিমাণ নির্ণয় করা হয় শেয়ারের বর্তমান বাজারমূল্য দিয়ে। সুতরাং, শেয়ারের মূল্য বাড়ানো মানেই শেয়ারহোল্ডারদের সম্পদ বাড়ানো। অর্থাৎ, সম্পদ সর্বাধিকরণ বলতে বোঝায় শেয়ারের মূল্য সর্বোচ্চ পরিমাণ বাড়ানোর চেষ্টা।
গ
উদ্দীপকে বর্ণিত ১২ লাখ টাকা ব্যয়ের ধরন অর্থায়নের কোন কার্যাবলির সাথে জড়িত? ব্যাখ্যা করো।

উত্তর

উদ্দীপকে বর্ণিত ১২ লাখ টাকা ব্যয়ের ধরন অর্থায়নের মূলধন বাজেটিং কার্যাবলির অন্তর্ভুক্ত। মূলধন বাজেটিং দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। আর্থিক ব্যবস্থাপক এ সিদ্ধান্তের আওতায় দীর্ঘমেয়াদি সম্পদে বিনিয়োগ করে। এক্ষেত্রে বিনিয়োগের আয়ুষ্কাল, প্রত্যাশিত আয়, নগদ প্রবাহ ইত্যাদি বিবেচনা করা হয়। প্রতিষ্ঠানের জন্য নতুন মেশিন ক্রয়, ব্যবসায় সম্প্রসারণ ইত্যাদি মূলধন বাজেটিং সিদ্ধান্তের অন্তর্ভুক্ত। উদ্দীপকে জনাব রাসেল চাকরি থেকে অবসর গ্রহণ করে প্রিয়াস নামে বিশুদ্ধ পানি প্রক্রিয়াকরণ ব্যবসায় শুরু করেন। তিনি ব্যবসায়ের জন্য ১২ লাখ টাকা দিয়ে বিদেশ থেকে পানি উত্তোলনের জন্য মেশিন ক্রয় করেন। এখানে জনাব রাসেলের পানির মেশিন ক্রয় দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত। এই বিনিয়োগ হতে প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে সুবিধা পাবে। আর দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের মূলেই রয়েছে মূলধন বাজেটিং কার্যাবলি। তাই বলা যায়, উদ্দীপকের জনাব রাসেলের মেশিন ক্রয় মূলধন বাজেটিং কার্যাবলির অন্তর্ভুক্ত।
ঘ
জনাব রাসেল কোন নীতি অনুসরণ না করায় 'প্রিয়াস' প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হয়েছে? বিশ্লেষণ করো।

উত্তর

জনাব রাসেল পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি অনুসরণ না করায় প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হয়েছে। একাধিক প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে ঝুঁকি কমানোকে পোর্টফোলিও বৈচিত্র্যায়ন বলে। কোন একটি প্রকল্পে অধিক পরিমাণে অর্থ বিনিয়োগ করা বেশি ঝুঁকিপূর্ণ। তাই একাধিক প্রকল্পে অর্থের সুষ্ঠু বণ্টনের মাধ্যমে ঝুঁকি কমানো যায়। এক্ষেত্রে একটি প্রকল্প ব্যর্থ হলে অন্য প্রকল্পগুলোর সফলতায় প্রতিষ্ঠান ক্ষতি কাটিয়ে উঠতে পারে। জনাব রাসেল চাকরি থেকে অবসর গ্রহণ করে বিশুদ্ধ পানি প্রক্রিয়াকরণ ব্যবসায় শুরু করেন। তার নিকট অনেক প্রকল্প ছিল। কিন্তু তিনি সমুদয় অর্থ বিশুদ্ধ পানি প্রক্রিয়াকরণ ব্যবসায়ে বিনিয়োগ করেন। তিনি এ ব্যবসায় থেকে অধিক মুনাফা অর্জনের আশা করেন। কিন্তু প্রতিযোগিতামূলক বাজারে নতুন প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত বিক্রয় নিশ্চিত করতে পারেনি। এতে ১ম বছরেই ৪ লাখ টাকা ক্ষতি হয়। একটি প্রকল্পে সম্পূর্ণ মূলধন বিনিয়োগ করা সর্বদা ঝুঁকিপূর্ণ। বরং একাধিক লাভজনক প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে ঝুঁকি হ্রাস করা যায়।আর এ পরিস্থিতিতে পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি অনুসরণের দ্বারা যথাযথ বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা যায়। এ নীতির মূল উদ্দেশ্য হলো একাধিক প্রকল্পে অর্থ বিনিয়োগের দ্বারা ঝুঁকি কমানো। জনাব রাসেল উক্ত নীতির মাধ্যমে ঝুঁকি কমানোর বিষয়টি বিবেচনা না করায় ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাই বলা যায়, জনাব রাসেল পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি অনুসরণ না করায় 'প্রিয়াস' প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হয়েছে।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

যমুনা ও সুরমা কোম্পানির তথ্যাবলি নিম্নরূপ – question image জনাব শিফাত যমুনা কোম্পানির শেয়ার ক্রয় করলেও জনাব আফজাল সুরমা কোম্পানির শেয়ার ক্রয়ের চিন্তা করেছে।
ক
তারল্য কি?

উত্তর

কোন কোম্পানির স্বল্প মেয়াদে দায় পরিষদের ক্ষমতাকে তারল্য বলে।
খ
"উচ্চ মুনাফাযুক্ত প্রকল্প নির্বাচন সর্বদাই গ্রহণযোগ্য নয়"- উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর

উচ্চ মুনাফা যুক্ত প্রকল্প নির্বাচন সর্বদাই গ্রহণযোগ্য নয় ৷ উক্তিটি যথার্থ। প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে মুনাফা সর্বাধিকরণ অধিকতর গুরুত্ব না দিয়ে সম্পদ বৃদ্ধি করনের দিকে নজর দিয়ে প্রকল্প নির্বাচন করলে প্রতিষ্ঠানের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে। কারণ মুনাফার প্রবাহ ঝুঁকি এবং অর্থের সময় মূল্যের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনা করা হয় না। তাই উচ্চ মুনাফা যুক্ত প্রকল্প নির্বাচন সর্বদাই গ্রহণযোগ্য নয়।
গ
অর্থায়নের কোন লক্ষ্য বিবেচনায় শিফাত যমুনা কোম্পানির শেয়ার ক্রয় করেছে?

উত্তর

অর্থায়নের মুনাফা সর্বাধিকরণ লক্ষ্য বিবেচনায় জনাব শিফাত যমুনা কোম্পানির শেয়ার ক্রয় করেছেন। মুনাফা সর্বাধিকরণ বলতে ব্যবসায় প্রতিষ্ঠান শেয়ার প্রতি আয় সর্বোচ্চ করেন কে বোঝায়। এক্ষেত্রে শেয়ারের বাজার মূল্য বৃদ্ধির পরিবর্তে মোট মুনাফা বৃদ্ধির চেষ্টা করা হয়। একটি কোম্পানি মুনাফা পরিমাপ করে শেয়ার প্রতি আয় ও শেয়ার প্রতি লভ্যাংশ এর মাধ্যমে। উদ্দীপকে জনাব শিফাত যমুনা কোম্পানির শেয়ার ক্রয় করেছেন। লক্ষ্যনীয় যে, যমুনা কোম্পানির শেয়ারের বাজার মূল্য ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রত্যেক বছর সমান কিন্তু শেয়ার প্রতি লভ্যাংশ প্রত্যেক বছর বাড়ছে। সুতরাং বলা যায় যে অর্থায়নের মুনাফা সর্বাধিকরণ লক্ষ্য বিবেচনায় জনাব শিফাত যমুনা কোম্পানির শেয়ার ক্রয় করেছেন।
ঘ
জনাব আফজালের সুরমা কোম্পানির শেয়ার ক্রয়ের চিন্তাধারার সাথে তুমি কি একমত? অর্থায়নের লক্ষ্যের ভিত্তিতে তা বিশ্লেষণ কর।

উত্তর

জনাব আফজালের সুরমা কোম্পানির শেয়ার ক্রয়ের চিন্তাধারার সাথে আমি একমত। কারণ সুরমা কোম্পানি অর্থায়নের সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যটি অর্জন করেছে। সম্পদ সর্বাধিকরণ বলতে ব্যবসায় প্রতিষ্ঠানের শেয়ারের বাজারমূল্য করাকে বে সর্বোচ্চকরণকেই বোঝায়। সম্পদ সর্বাধিকরণ লক্ষ্য অর্থের সময়মূল্য, উদ্দীপকে ঝুঁকি এবং নগদ প্রবাহ বিবেচনা করে বিধায় অর্থায়নের মূল লক্ষ্য সম্পদ সর্বাধিকরণ হয়ে থাকে। উদ্দীপকের জনাব আফজাল সুরমা কোম্পানির শেয়ার ক্রয়ের চিন্তা সর্বোচ্চক করছে। লক্ষণীয় যে, কোম্পানিটি ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যান্ত লক্ষ্য ছি শেয়ারপ্রতি লভ্যাংশ (Dividend Per Share -DPS) স্থির থাকলেও শেয়ারের বাজারমূল্য ক্ৰমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ প্রতিষ্ঠানটি সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। পরিশেষে বলা যায় যে, জনাব আফজালের সুরমা কোম্পানির শেয়ার ক্রয়ের চিন্তাধারার সাথে আমি একমত।

মি. রাকিব ও মি. সাকিব দুইজন চাকরিজীবী। রাকিবের প্রতিষ্ঠানটি মূলত জনকল্যাণের উদ্দেশ্যে পরিচালিত। জনগণের জন্য প্রতিষ্ঠানটি সেতু, রাস্তাঘাট, ফ্লাইওভার নির্মাণ করে। এই প্রতিষ্ঠানের আয়ের উৎস জনগণের পরিশোধিত ভ্যাট, ট্যাক্স, শুল্ক ইত্যাদি। অন্যদিকে সাকিবের প্রতিষ্ঠানটি স্বনামধন্য ঔষধ উৎপাদক। সাকিব প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপক। সম্প্রতি সাকিব ঔষধ উৎপাদনের পাশাপাশি খাদ্যপণ্য, তেল, সাবান ও শ্যাম্পু উৎপাদনেও গুরুত্বারোপ করেন।

Barisal · 2017

ক
অর্থায়ন কাকে বলে?

উত্তর

অর্থায়ন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে অর্থ সংগ্রহ, বিনিয়োগ এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত কার্যাবলি সম্পন্ন করা হয়।
খ
মুনাফা ও তারল্যের মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান? ব্যাখ্যা করো।

উত্তর

মুনাফা ও তারল্যের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। প্রতিষ্ঠানে অধিক তারল্য সংরক্ষণ করা হলে বিনিয়োগের পরিমাণ কমে যায়। ফলে মুনাফার পরিমাণও কমে যায়। আবার কম তারল্য সংরক্ষণ করলে প্রতিষ্ঠান দায় পরিশোধে ব্যর্থ হতে পারে। তবে এক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ বাড়ে বিধায় মুনাফার পরিমাণও বাড়ে। অর্থাৎ তারল্য ও মুনাফার মধ্যে বিপরীতমুখী বা ঋণাত্মক সম্পর্ক রয়েছে। তারল্য: যেকোনো পণ্য, সম্পদ বা সিকিউরিটি বিক্রয় করে দ্রুত নগদ অর্থে রূপান্তরযোগ্যতাকে তারল্য বলে।
গ
উদ্দীপকের মি. রাকিবের প্রতিষ্ঠানের অর্থায়নের ধরন ব্যাখ্যা করো।

উত্তর

উদ্দীপকে মি. রাকিবের প্রতিষ্ঠানের অর্থায়নের ধরনটি হলো সরকারি অর্থায়ন। সরকারি অর্থায়ন বলতে রাষ্ট্র বা সরকারের অর্থ সংক্রান্ত যাবতীয় কার্যের সমষ্টিকে বুঝায়। অর্থাৎ সরকারের বার্ষিক ব্যয় কোন কোন খাতে কি পরিমাণ হবে এবং সেই অর্থ কোন কোন উৎস হতে সংগ্রহ করা হবে তা নির্ধারণ করাই হলো সরকারি অর্থায়ন। এরূপ অর্থায়নের মূল লক্ষ্য হলো সমাজকল্যাণ বা জনকল্যাণ। উদ্দীপকে মি. রাকিব একজন চাকরিজীবি। তার প্রতিষ্ঠানটি মূলত জনকল্যাণের উদ্দেশ্যে পরিচালিত। জনগণের জন্য প্রতিষ্ঠানটি প্রায়ই সেতু, রাস্তাঘাট ও ফ্লাইওভার নির্মাণ করে। অর্থাৎ রাকিবের প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হলো সমাজকল্যাণ। আবার এই প্রতিষ্ঠানটির আয়ের উৎস হলো জনগণের পরিশোধিত ভ্যাট, ট্যাক্স, শুল্ক ইত্যাদি। অর্থাৎ দেশের সার্বিক উন্নয়নে প্রতিষ্ঠানটি অর্থায়ন করছে বিধায় প্রতিষ্ঠানের অর্থায়নটি নিঃসন্দেহে সরকারি অর্থায়ন।
ঘ
উদ্দীপকের মি. সাকিবের প্রস্তাবটি অর্থায়নের নীতিমালার আলোকে বিশ্লেষণ করো।

উত্তর

উদ্দীপকে মি. সাকিবের প্রস্তাবটি অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি বলতে বিনিয়োগযোগ্য সকল অর্থ একটি সম্পদে বিনিয়োগ না করে একাধিক সম্পদে বিনিয়োগ করাকে বোঝায়। উদ্দীপকে মি. সাকিব একজন চাকরিজীবী। তার প্রতিষ্ঠানটি হলো একটি স্বনামধন্য ঔষধ কোম্পানি। সম্প্রতি সাকিব ঔষধ উৎপাদনের পাশাপাশি খাদ্যপণ্য, তেল, সাবান ও শ্যাম্পু উৎপাদনে গুরুত্বারোপ করেন। অর্থাৎ সাকিব একটি পণ্য উৎপাদনের পরিবর্তে একাধিক পণ্য উৎপাদনের প্রস্তাব দেয়। এতে একটি পণ্যের ওপর ক্ষতি হলেও অন্যান্য পণ্যের মুনাফা দ্বারা এ ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব। ফলশ্রুতিতে ব্যবসায়ের ঝুঁকি হ্রাস পাবে। এভাবে একটি সম্পদের পরিবর্তে একাধিক সম্পদে বিনিয়োগের প্রস্তাব করায় সাকিবের প্রস্তাবটি অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি অনুযায়ী যৌক্তিক।