রহিম কোম্পানি অর্থায়নের কোন লক্ষ্য অর্জন করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রহিম কোম্পানি অর্থায়নের সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যেটি অর্জন করেছে। সম্পদ সর্বাধিকরণ বলতে শেয়ারের বাজারমূল্য সর্বাধিকরণকে বোঝায়। এটি অর্থায়নের মূল লক্ষ্য হিসেবে বিবেচিত হয়। কারণ এ লক্ষ্যটি অর্থের সময়মূল্য, নগদ প্রবাহ এবং ঝুঁকি বিবেচনা করে। উদ্দীপকে রহিম কোম্পানি বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনা করে ১৫% লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নেয়। ফলে কোম্পানির সুনাম' বৃদ্ধির পাশাপাশি কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য বৃদ্ধি পায়। আর শেয়ারের বাজারমূল্য বৃদ্ধি পাওয়া মানেই হলো সম্পদ সর্বাধিকরণ হওয়া। কেননা কোন প্রতিষ্ঠানের সম্পদ পরিমাপের নির্দেশক হলো শেয়ারের বাজারমূল্য। তাই বলা যায়, রহিম কোম্পানির অর্থায়নের সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যেটি অর্জন করেছে।
HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল
রহিম কোম্পানি অর্থায়নের কোন লক্ষ্য অর্জন করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
