রহিম কোম্পানি বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনা করার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে উদ্দীপকে রহিম কোম্পানি বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনা করেছে। অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা বলতে প্রতিষ্ঠানের সাথে জড়িত স্বার্থ সংশ্লিষ্ট সকল পক্ষের স্বার্থ রক্ষা করে প্রতিষ্ঠানের সম্পদ সর্বাধিকরণকে বোঝায়। সামাজিক দায়বদ্ধতাগুলো সঠিকভাবে পালন করলে সমাজে ব্যবসায়ের সুনাম বাড়ে। উদ্দীপকে রহিম কোম্পানি বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনা করে ১৫% লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নেয়। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের প্রতি দায়িত্ব পালন করে অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা কাজটি সম্পাদন করে। ফলে সমাজে রহিম কোম্পানির সুনাম বৃদ্ধি পায় এবং শেয়ারের বাজারমূল্য বাড়ে। বিনিয়োগকারীরা তাদের কষ্টের সঞ্চয়কে বিনিয়োগ করে লভ্যাংশ বা মুনাফার প্রত্যাশায়। যেহেতু বিনিয়োগকারীদের অর্থেই ব্যবসায় সম্প্রসারণ ও পরিচালিত হয় সেহেতু ব্যবসায়কে তাদের প্রতি দায়িত্ব পালন করতে হয়। তাই রহিম কোম্পানি বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে তাদের প্রত্যাশিত লভ্যাংশ ঘোষণা করে। এতে কোম্পানিটির সুনাম বৃদ্ধি পাওয়ায় এর ইতিবাচক প্রভাব পড়ে কোম্পানির শেয়ারের বাজারমূল্যে। আর শেয়ারের বাজারমূল্য বৃদ্ধির সাথে কোম্পানির সম্পদ সর্বাধিকরণ হয়। সুতরাং বলা যায়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রহিম কোম্পানি বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনা করে।
HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল
রহিম কোম্পানি বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনা করার কারণ বিশ্লে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
