উদ্দীপকে উল্লিখিত পদ্মা পিএলসি এর কার্যক্রম অর্থায়নের কোন ধারণার সাথে সম্পৃক্ত? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পদ্মা পিএলসি-এর কার্যক্রম অর্থায়নের সামাজিক দায়বদ্ধতার সাথে সম্পৃক্ত। সমাজের প্রতি ব্যবসায়ের যে দায়িত্ব তাকে অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা বলে। এর সাথে সমাজের বিভিন্ন সংশ্লিষ্ট পক্ষ যেমন-সাধারণ জনগণ, ভোক্তা, সরকার প্রভৃতির স্বার্থ রক্ষার মাধ্যমে ব্যবসায়ে সম্পদ সর্বাধিকরণের চেষ্টা করা হয়। উদ্দীপকে পদ্মা পিএলসি একটি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির বর্জ্য ও দূষিত পানি নদীতে পড়ায় পানি, বায়ু ও মাটি দূষিত হয়ে পরিবেশের ক্ষতি করছে। তাই পরিবেশ রক্ষায় প্রতিষ্ঠানটি পানি পরিশোধন যন্ত্র ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে, যা সামাজিক দায়বদ্ধতার অংশ। এছাড়া প্রতিষ্ঠানটি নদীর তীরে বনায়ন করে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখছে। উদ্দীপকে পদ্মা পিএলসি পরিবেশ রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি সরকারকে যথারীতি কর প্রদান করে সরকারের প্রতিও দায়িত্ব পালন করছে। মূলত সমাজের প্রতি ব্যবসায়ের দায়িত্ব পালনে প্রতিষ্ঠানটি বদ্ধপরিকর। তাই পরিবেশ দূষণরোধে যথাযথ পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সরকারের প্রতিও যথাযথ দায়িত্ব পালন করেছে পদ্মা পিএলসি যা অর্থায়নের সামাজিক দায়িত্বের সাথে সম্পর্কযুক্ত।"
HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পদ্মা পিএলসি এর কার্যক্রম অর্থায়নের কোন ধারণার সা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
