জনাব জনির প্রথম কাজটি অর্থায়নের কোন কার্যাবলির অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব জনির প্রথম কাজটি অর্থায়নের স্বল্পমেয়াদি সম্পদ ব্যবস্থাপনা কার্যাবলির অন্তর্ভুক্ত স্বল্পমেয়াদি সম্পদ ব্যবস্থাপনা' বলতে একটি প্রতিষ্ঠানের নগদ অর্থ, মজুদ পণ্য, প্রাপ্য বিল ইত্যাদির সুষ্ঠু ব্যবস্থাপনাকে বোঝায়। এ ধরনের কার্যের মাধ্যমে ব্যবসায়ের সুনাম অক্ষুণ্ণ রাখা যায়। উদ্দীপকে জনাব জনি একটি কোম্পানির ব্যবস্থাপক। প্রতিষ্ঠানটির উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রেখে সঠিক সময়ে অর্ডারকৃত পণ্য সরবরাহের উদ্দেশ্যে তিনি পর্যাপ্ত কাঁচামাল ও মজুদ পণ্য মজুদ রাখেন। পাশাপাশি চলতি ব্যয় নির্বাহের উদ্দেশ্যে প্রয়োজনীয় চলতি মূলধন ব্যবসায়ে সংরক্ষণ করেন। জনাব জনির এ ধরনের কার্যক্রম অর্থায়নের স্বল্পমেয়াদি সম্পদ ব্যবস্থাপনার কার্যাবলির অন্তর্ভুক্ত।
HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল
জনাব জনির প্রথম কাজটি অর্থায়নের কোন কার্যাবলির অন্তর্ভুক্ত? ব্যাখ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
