কোম্পানির লভ্যাংশ বণ্টনে অর্থায়নের কোন লক্ষ্য প্রতিফলিত হয়েছে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে কোম্পানির লভ্যাংশ বণ্টনে অর্থায়নের সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যটি প্রতিফলিত হয়েছে। সম্পদ সর্বাধিকরণ বলতে শেয়ারের বাজারমূল্য সর্বাধিকরণকে বোঝায়। এ লক্ষ্যটি অর্থের সময়মূল্য, নগদ প্রবাহ ও ঝুঁকি বিবেচনা করে বিধায় এটি অর্থায়নের চূড়ান্ত লক্ষ্য হিসেবে বিবেচিত হয়। উদ্দীপকে জনাব জনি একটি কোম্পানির ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানের চলতি সম্পদ ব্যবস্থাপনা যথাযথভাবে করে থাকেন। তার গৃহীত ব্যবস্থার ফলে প্রতিষ্ঠানের উৎপাদন ও মুনাফা বৃদ্ধি পায়। তিনি কোম্পানির মুনাফার একটি অংশ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ হিসেবে প্রদান করেন। তার প্রভাবে কোম্পানির শেয়ারের মূল্য বৃদ্ধি পায়। একটি কোম্পানির সম্পদের নির্ণয়ক হলো শেয়ারের বাজারমূল্য। তাই বলা যায়, জনাব জনির। কোম্পানির সম্পদ সর্বাধিকরণ হচ্ছে।একটি কোম্পানির শেয়ারের বাজারমূল্য বৃদ্ধি পাওয়ার অর্থ হলো শেয়ারহোল্ডারদের সম্পদ বৃদ্ধির পাশাপাশি কোম্পানির সম্পদ সর্বাধিকরণ হওয়া। উদ্দীপকের কোম্পানিটি শেয়ারমালিকদের লভ্যাংশ প্রদান করায় কোম্পানির সুনাম বৃদ্ধি পায়। যার ইতিবাচক প্রভাব পড়ে উক্ত কোম্পানির শেয়ারের বাজারমূল্যে। এতে উক্ত কোম্পানির শেয়ারের বাজারমূল্য বৃদ্ধির ফলে সম্পদ সর্বাধিকরণ হচ্ছে। তাই বলা যায়, জনাব জনির কোম্পানির লভ্যাংশ বণ্টনে অর্থায়নের সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যটি প্রতিফলিত হয়েছে।
HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল
কোম্পানির লভ্যাংশ বণ্টনে অর্থায়নের কোন লক্ষ্য প্রতিফলিত হয়েছে? উত্ত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
