"সম্পদ সর্বোচ্চকরণ মুনাফা সর্বোচ্চকরণের চেয়ে উত্তম”-কেন? ব্যাখ্যা কর।
উত্তর: কোম্পানির শেয়ারের বাজারমূল্য বা নিট বর্তমান মূল্য বৃদ্ধি করার প্রচেষ্টাকে সম্পদ সর্বোচ্চকরণ বলে। কোম্পানির মালিকদের সম্পদের পরিমাপ করা হয় শেয়ারের বর্তমান বাজারমূল্য দ্বারা। একটি কোম্পানির মূল লক্ষ্য হিসেবে সম্পদ সর্বোচ্চকরণ বর্তমানে বিশ্বব্যাপী অধিক গ্রহণযোগ্য। মুনাফা সর্বোচ্চকরণে যেসব সমস্যা রয়েছে তা সম্পদ সর্বোচ্চকরণে দূর করা সম্ভব। এছাড়াও সম্পদ সর্বোচ্চকরণ লক্ষ্যে অর্থের সময়মূল্য, নগদ প্রবাহ এবং ঝুঁকি বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যা মুনাফা সর্বোচ্চকরণে বিবেচনা করা হয় না। মূলত এসব কারণে সম্পদ সর্বোচ্চকরণ মুনাফা সর্বোচ্চকরণের চেয়ে উত্তম।
HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল
"সম্পদ সর্বোচ্চকরণ মুনাফা সর্বোচ্চকরণের চেয়ে উত্তম”-কেন? ব্যাখ্যা কর।
উত্তর
