উদ্দীপকে জনাব জামি ক প্রকল্পে বিনিয়োগ করলে তা অর্থায়নের কোন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব জামি 'ক' প্রকল্পে বিনিয়োগ করলে তা অর্থায়নের ঝুঁকি ও মুনাফা নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। যে নীতি অনুসারে প্রকল্পের আয় এবং ঝুঁকির মাঝে সমন্বয়সাধন করে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া হয়, তাকে ঝুঁকি ও মুনাফা নীতি বলে। ঝুঁকি `ও মুনাফার মাঝে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। ঝুঁকি বাড়লে মুনাফা বাড়ে। আবার ঝুঁকি কমলে মুনাফা কমে। তাই একজন বিনিয়োগকারী. বাড়তি মুনাফার প্রত্যাশায় বেশি ঝুঁকি নিয়ে থাকে। উদ্দীপকে 'ক' প্রকল্পের প্রত্যাশিত আয়ের হার ২২% এবং আদর্শ বিচ্যুতি (ঝুঁকির পরিমাণ) ৫%। 'ক' প্রকল্পে আদর্শ বিচ্যুতি বা ঝুঁকি ৫%, যা প্রকল্প 'খ' এর চেয়ে বেশি। সুতরাং 'ক' প্রকল্পতে বিনিয়োগ প্রকল্প 'খ' তে বিনিয়োগের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। আর এই বেশি ঝুঁকির জন্যই প্রকল্প 'ক' এর প্রত্যাশিত আয়ের হার প্রকল্প 'খ' এর চেয়ে বেশি। এটি ঝুঁকি ও মুনাফা নীতির ধনাত্মক সম্পর্কের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব জামির 'ক' প্রকল্পে বিনিয়োগ ঝুঁকি ও মুনাফা নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ।
HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল
উদ্দীপকে জনাব জামি ক প্রকল্পে বিনিয়োগ করলে তা অর্থায়নের কোন নীতির স…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
