উদ্দীপকে অর্থায়নে কোন কার্যাবলির কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে অর্থায়নের মূলধন বাজেটিং কার্যাবলির কথা বলা হয়েছে। দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলে। একজন আর্থিক ব্যবস্থাপন মূলধন বাজেটিং সিদ্ধান্তের আওতায় ঝুঁকি ও মুনাফা বিবেচনাপূর্বক লাভজনক খাতে তহবিল বিনিয়োগ করে থাকে। ফলে পরিমিত পরিমাণ ঝুঁকি গ্রহণ করে প্রত্যাশিত মুনাফা অর্জন সম্ভব হয়। উদ্দীপকে জনাব আজাদ একজন আর্থিক ব্যবস্থাপক। তার ব্যবসায়ে বিনিয়োগযোগ্য ২০ লক্ষ টাকা আছে। তিনি উক্ত টাকার মধ্যে ১২ লক্ষ টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করতে আগ্রহী। অৱশিষ্ট ৮ লক্ষ টাকা ব্যবসার প্রসারে নতুন প্রকল্পে বিনিয়োগ করতে চিন্তা, করেন। অর্থাৎ জনাব আজাদ তহবিল কাঙ্ক্ষিত মুনাফার আশায় বিভিন্ন খাতে বিনিয়োগের চিন্তা করছেন। এ ধরনের বিনিয়োগ সিদ্ধান্ত আর্থিক ব্যবস্থাপকের মূলধন বাজেটিং কার্যাবলির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে অর্থায়নের মূলধন বাজেটিং কার্যাবলির কথা বলা হয়েছে।
HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল
উদ্দীপকে অর্থায়নে কোন কার্যাবলির কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
