উদ্দীপকে অর্থায়নের কোন নীতির ব্যত্যয় ঘটেছে? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে অর্থায়নের তারল্য ও মুনাফা নীতির ব্যত্যয় ঘটেছে। তারল্য ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় রাখার নীতিটি হলো তারল্য ও মুনাফা নীতি। এ নীতি অনুসারে ব্যবসায় প্রতিষ্ঠান চলতি ব্যয় নির্বাহে কাম্য পরিমাণ নগদ অর্থ বা তারল্য সংরক্ষণ করে অবশিষ্ট অর্থ মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিনিয়োগ করে থাকে। উদ্দীপকের জনাব সাজু সোনালী এন্টারপ্রাইজের মালিক। তিনি ব্যবসায়ে স্থায়ী সম্পদ বৃদ্ধির উদ্দেশ্যে দীর্ঘমেয়াদি প্রকল্পে ১৫ লাখ টাকা বিনিয়োগ করেন। একমাস পরে ব্যবসায়ে নগদ টাকার ঘাটতিসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। এক্ষেত্রে অধিক মুনাফার আশায় জনাব সাজু কাম্য পরিমাণ তারল্য সংরক্ষণ না করে অধিক অর্থ বিনিয়োগ করেন, যা তারল্য ও মুনাফা নীতির লঙ্ঘন। তারল্য ও মুনাফার মধ্যে ভারসাম্য বজায় রাখতে আর্থিক ব্যবস্থাপককে ব্যবসায়ের দৈনন্দিন ব্যয় নির্বাহের উদ্দেশ্যে পর্যাপ্ত নগদ টাকা হাতে রাখতে হয়। অন্যথায়, চলতি ব্যয় বহনের ব্যর্থতা থেকে প্রতিষ্ঠানে দেউলিয়াত্বের ঝুঁকি বাড়ে। এছাড়া উৎপাদন কার্যও ব্যাহত হয়। তাই বিনিয়োগের ক্ষেত্রে তারল্য ও মুনাফা নীতি অনুসরণ করা উচিত। উদ্দীপকে জনাব সাজু এ নীতিটি অনুসরণে ব্যর্থ হওয়ায় তিনি চলতি মূলধন সংকটে পড়েন। সুতরাং বলা যায়, উদ্দীপকে অর্থায়নের তারল্য ও মুনাফা নীতির ব্যত্যয় ঘটেছে।
HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল
উদ্দীপকে অর্থায়নের কোন নীতির ব্যত্যয় ঘটেছে? তোমার মতামত দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
