উদ্দীপকে উল্লিখিত কোম্পানি দুইটির মধ্যে কোন কোম্পানিটি দীর্ঘমেয়াদে টিকে থাকবে? অর্থায়নের লক্ষ্যের ভিত্তিতে বিশ্লেষণ কর।
উত্তর: সম্পদ সর্বাধিকরণ লক্ষ্য বিবেচনায় উদ্দীপকের কোম্পানি দুইটির মধ্যে 'আস্থা' কোম্পানি দীর্ঘমেয়াদে টিকে থাকবে। কোনো ফার্ম বা ব্যবসায়ের শেয়ারের বাজারমূল্য বৃদ্ধিকরণকেই সম্পদ সর্বাধিকরণ বলে। এটি কোম্পানির মূল লক্ষ্য হিসেবে বিবেচিত হয়। কারণ সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যের ক্ষেত্রে অর্থের সময়মূল্য, নগদ প্রবাহ এবং ঝুঁকি বিবেচনা করা হয়, যা মুনাফা সর্বাধিকরণ লক্ষ্যে করা হয় না। উদ্দীপকে 'আশা', কোম্পানির শেয়ারপ্রতি আয় ক্রমান্বয়ে বাড়লেও শেয়ারের বাজারমূল্য স্থির থাকায় বলা যায়, প্রতিষ্ঠানটি মুনাফা সর্বাধিকরণ লক্ষ্য অর্জন করেছে। অপরদিকে 'আস্থা' কোম্পানির শেয়ারপ্রতি আয় অপরিবর্তীত থাকলেও শেয়ারের বাজারমূল্য ২০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২২ টাকা হয়। এ থেকে বোঝা যায়, 'আস্থা' কোম্পানি সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যটি অর্জন করেছে। সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যে অর্থের সময়মূল্য, ঝুঁকি এবং নগদ প্রবাহ বিবেচনা করা হয় যা কোম্পানির শেয়ারের বাজারমূল্য বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখে। এছাড়া শেয়ারের বাজারমূল্য বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানের সুনাম বাড়ে, যা প্রতিষ্ঠানকে দীর্ঘমেয়াদে টিকে থাকতে সহায়তা করে। সুতরাং সম্পদ সর্বাধিকরণ লক্ষ্য বিবেচনায় বলা যায়, 'আশা' কোম্পানি অপেক্ষা 'আস্থা' কোম্পানিটি দীর্ঘমেয়াদে টিকে থাকবে।
HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কোম্পানি দুইটির মধ্যে কোন কোম্পানিটি দীর্ঘমেয়াদে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
