শেয়ারFacebookWhatsApp

মি. রাউফ কর্তৃক গৃহীত সম্পদ সর্বোচ্চকরণ সিদ্ধান্তটির সাথে তুমি কি একমত? উক্তির সাথে যুক্তি দেখাও।

উত্তর: মি. রাউফের গৃহীত সম্পদ সর্বোচ্চকরণ সিদ্ধান্তের সাথে আমি একমত। সম্পদ সর্বোচ্চকরণ সিদ্ধান্তে প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদি মুনাফাকে গুরুত্ব না দিয়ে দীর্ঘমেয়াদি সুবিধা লাভকে গুরুত্ব দেওয়া হয়। প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য বাড়ার মাধ্যমে সম্পদ সর্বোচ্চকরণ নিশ্চিত হয়। এক্ষেত্রে অর্থের সময়মূল্য বিবেচনা করা হয়। উদ্দীপকে সফল ব্যবসায়ী মি. রাউফ টেক্সটাইল, ভোগ্যপণ্য, ফার্মাসিউটিক্যাল ও স্টিল ব্যবসায়ের সাথে জড়িত। তিনি একটি সিমেন্ট ফ্যাক্টরি প্রতিষ্ঠার কথা ভাবছেন। এজন্য তার ৩০ কোটি টাকা প্রয়োজন। তার নিয়োগকৃত আর্থিক ব্যবস্থাপক তাকে দ্রুত বিনিয়োগ ফেরত পাওয়া ও মুনাফা সর্বোচ্চকরণের পরামর্শ দিলেন। তিনি ঐ পরামর্শ বর্জন করে সম্পদ সর্বোচ্চকরণের সিদ্ধান্ত নেন। মুনাফা সর্বোচ্চকরণের মাধ্যমে ব্যবসায়ের স্বল্পমেয়াদি লক্ষ্য অর্জিত হলেও দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জন বাধাগ্রস্ত হয়। অন্যদিকে, সম্পদ সর্বোচ্চকরণের ফলে ব্যবসায়ের দীর্ঘমেয়াদি লক্ষ্য বাস্তবায়িত হয়। একই সাথে ব্যবসায়িক ও আর্থিক ঝুঁকি কমে। কারণ এটি অর্থের সময়মূল্য, বিনিয়োগ ঝুঁকি ও নগদ প্রবাহকে বিবেচনা করে, যা মুনাফা সর্বোচ্চকরণে গণ্য করা হয় না। তাই বলা যায়, উল্লিখিত কারণেই মি. রাউফ সম্পদ সর্বোচ্চকরণের সিদ্ধান্ত নিয়েছেন যা অবশ্যই যৌক্তিক।

HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল

মি. রাউফ কর্তৃক গৃহীত সম্পদ সর্বোচ্চকরণ সিদ্ধান্তটির সাথে তুমি কি এ…

উদ্দীপক

মি. রাউফ একজন সফল ব্যবসায়ী। তিনি বিভিন্ন খাতে যেমন: টেক্সটাইল, ভোগ্যপণ্য, ফার্মাসিউটিক্যাল, স্টিল ইত্যাদিতে বিনিয়োগ করেন। গত বছর তিনি একটি সিমেন্ট ফ্যাক্টরি প্রতিষ্ঠার ব্যাপারে চিন্তা করেছিলেন। ব্যবসায় শুরু করার জন্য তার ৩০ কোটি টাকা প্রয়োজন ছিল। তার নিয়োগকৃত আর্থিক ব্যবস্থাপক তাকে দ্রুত বিনিয়োগ ফেরত পাওয়া এবং মুনাফা সর্বোচ্চকরণের ব্যাপারে নজর দেওয়ার পরামর্শ দিলেন। কিন্তু মি. রাউফ আর্থিক ব্যবস্থাপকের পরামর্শ গ্রহণ করেননি। তার মূল লক্ষ্য ছিল সম্পদ সর্বোচ্চকরণ, মুনাফা সর্বোচ্চকরণ নয়। তিনি এ লক্ষ্য অর্জনে প্রয়োজনে কিছু মুনাফা ত্যাগ করতেও প্রস্তুত ছিলেন।

উত্তর

ব্যবসায়ের জন্য মূলধনের পরিমাণ নির্ধারণ, উৎস নির্বাচন ও বিনিয়োগের খাত নির্ধারণকে ব্যবসায় অর্থায়ন বলে।

উত্তর

সামাজিক দায়বদ্ধতা বলতে ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সমাজের সব পক্ষের স্বার্থরক্ষার দায়িত্বকে বোঝায়। সমাজের দিকে দৃষ্টি রেখে প্রতিষ্ঠানে প্রয়োজনীয় দ্রব্য বা সেবার উৎপাদন এবং তা সঠিক মূল্যে বিতরণ করা উচিত। বিভিন্ন প্রকল্প নেওয়ার সময় সম্পদ সর্বাধিকরণের পাশাপাশি সামাজিক কল্যাণের বিষয়টি বিবেচনা করা গুরুত্বপূর্ণ। এরূপ দায়িত্ব পালনের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বাড়ে।

উত্তর

পোর্টফোলিও বৈচিত্র্যায়ণের নীতি অনুযায়ী মি. রাউফ নতুন ব্যবসায় শুরু করতে চেয়েছিলেন। পোর্টফোলিও বৈচিত্র্যায়ণের নীতি ব্যবহার করে ব্যবসায়ীরা একই সাথে একাধিক পণ্যের ব্যবসায় করে থাকেন। ফলে বিনিয়োগের ঝুঁকি একাধিক পণ্যের মাঝে বণ্টিত হয়। এতে তাদের ব্যবসায়ের ঝুঁকি কমে। উদ্দীপকে মি. রাউফ একজন সফল ব্যবসায়ী। তিনি বিভিন্ন খাতে যেমন: টেক্সটাইল, ভোগ্যপণ্য, ফার্মাসিউটিক্যাল, স্টিল ইত্যাদিতে বিনিয়োগ করেন। গত বছর তিনি একটি সিমেন্ট ফ্যাক্টরি প্রতিষ্ঠার ব্যাপারে চিন্তা করেছিলেন। সিমেন্ট ফ্যাক্টরি প্রতিষ্ঠা করলে মি. রাউফের পোর্টফোলিও সংখ্যা বাড়তো। বেশি সংখ্যক পোর্টফোলিও ঝুঁকির মাত্রা সর্বনিম্নকরণে সহায়ক। কারণ এর মাধ্যমে যেকোনো একটি বিনিয়োগে ক্ষতির সম্মুখীন হলেও তা অন্য বিনিয়োগের মুনাফার সাথে সমন্বয় করে নেওয়া সম্ভব। তাই বলা যায়, পোর্টফোলিও বৈচিত্র্যায়ণের নীতি অনুযায়ী মি. রাউফ নতুন ব্যবসায় শুরু করতে চেয়েছিলেন।

উত্তর

মি. রাউফের গৃহীত সম্পদ সর্বোচ্চকরণ সিদ্ধান্তের সাথে আমি একমত। সম্পদ সর্বোচ্চকরণ সিদ্ধান্তে প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদি মুনাফাকে গুরুত্ব না দিয়ে দীর্ঘমেয়াদি সুবিধা লাভকে গুরুত্ব দেওয়া হয়। প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য বাড়ার মাধ্যমে সম্পদ সর্বোচ্চকরণ নিশ্চিত হয়। এক্ষেত্রে অর্থের সময়মূল্য বিবেচনা করা হয়। উদ্দীপকে সফল ব্যবসায়ী মি. রাউফ টেক্সটাইল, ভোগ্যপণ্য, ফার্মাসিউটিক্যাল ও স্টিল ব্যবসায়ের সাথে জড়িত। তিনি একটি সিমেন্ট ফ্যাক্টরি প্রতিষ্ঠার কথা ভাবছেন। এজন্য তার ৩০ কোটি টাকা প্রয়োজন। তার নিয়োগকৃত আর্থিক ব্যবস্থাপক তাকে দ্রুত বিনিয়োগ ফেরত পাওয়া ও মুনাফা সর্বোচ্চকরণের পরামর্শ দিলেন। তিনি ঐ পরামর্শ বর্জন করে সম্পদ সর্বোচ্চকরণের সিদ্ধান্ত নেন। মুনাফা সর্বোচ্চকরণের মাধ্যমে ব্যবসায়ের স্বল্পমেয়াদি লক্ষ্য অর্জিত হলেও দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জন বাধাগ্রস্ত হয়। অন্যদিকে, সম্পদ সর্বোচ্চকরণের ফলে ব্যবসায়ের দীর্ঘমেয়াদি লক্ষ্য বাস্তবায়িত হয়। একই সাথে ব্যবসায়িক ও আর্থিক ঝুঁকি কমে। কারণ এটি অর্থের সময়মূল্য, বিনিয়োগ ঝুঁকি ও নগদ প্রবাহকে বিবেচনা করে, যা মুনাফা সর্বোচ্চকরণে গণ্য করা হয় না। তাই বলা যায়, উল্লিখিত কারণেই মি. রাউফ সম্পদ সর্বোচ্চকরণের সিদ্ধান্ত নিয়েছেন যা অবশ্যই যৌক্তিক।
HSCFinance 1st PaperChapter 1: অর্থায়নের সূচনা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব রাসেল চাকরি থেকে অবসর গ্রহণ করে ২০ লাখ টাকা দিয়ে প্রিয়াস নামে বিশুদ্ধ পানি প্রক্রিয়াকরণ ব্যবসায় শুরু করেন। তিনি ব্যবসায়ের জন্য ৩ লাখ টাকার খুচরা যন্ত্রাংশ ও ১২ লাখ টাকা দিয়ে বিদেশ থেকে পানি উত্তোলনের জন্য মেশিন ক্রয় করেন। এছাড়া বিজ্ঞাপন বাবদ ১ লাখ ও পরিচালন ব্যয় বাবদ ৪ লাখ টাকা খরচ হয়। তার নিকট অনেক প্রকল্প থাকা সত্ত্বেও সমুদয় অর্থ বিশুদ্ধ পানি প্রক্রিয়াকরণ ব্যবসায়ে বিনিয়োগ করেন। তার ধারণা এ ব্যবসায় থেকে অধিক মুনাফা অর্জিত হবে। কিন্তু প্রতিযোগিতামূলক বাজারে নতুন প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত বিক্রয় নিশ্চিত করতে না পারায় ১ম বছর ৪ লাখ টাকা ক্ষতি হয়। প্রতিষ্ঠানটি ভবিষ্যতে টিকে থাকতে পারবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
ব্যবসায় অর্থায়ন কী?
সম্পদ সর্বাধিকরণ বলতে কী বোঝায়?
উদ্দীপকে বর্ণিত ১২ লাখ টাকা ব্যয়ের ধরন অর্থায়নের কোন কার্যাবলির সাথে জড়িত? ব্যাখ্যা করো।
জনাব রাসেল কোন নীতি অনুসরণ না করায় 'প্রিয়াস' প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হয়েছে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সম্পদ সর্বাধিকরণ বলতে কী বোঝায়?

সম্পদ সর্বাধিকরণ বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ব্যবসায় অর্থায়ন কী?

ব্যবসায় অর্থায়ন কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

যমুনা ও সুরমা কোম্পানির তথ্যাবলি নিম্নরূপ – question image জনাব শিফাত যমুনা কোম্পানির শেয়ার ক্রয় করলেও জনাব আফজাল সুরমা কোম্পানির শেয়ার ক্রয়ের চিন্তা করেছে।
তারল্য কি?
"উচ্চ মুনাফাযুক্ত প্রকল্প নির্বাচন সর্বদাই গ্রহণযোগ্য নয়"- উক্তিটি ব্যাখ্যা কর।
অর্থায়নের কোন লক্ষ্য বিবেচনায় শিফাত যমুনা কোম্পানির শেয়ার ক্রয় করেছে?
জনাব আফজালের সুরমা কোম্পানির শেয়ার ক্রয়ের চিন্তাধারার সাথে তুমি কি একমত? অর্থায়নের লক্ষ্যের ভিত্তিতে তা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7."উচ্চ মুনাফাযুক্ত প্রকল্প নির্বাচন সর্বদাই গ্রহণযোগ্য নয়"- উক্তিটি ব্যাখ্যা কর।

"উচ্চ মুনাফাযুক্ত প্রকল্প নির্বাচন সর্বদাই গ্রহণযোগ্য নয়"- উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তারল্য কি?

তারল্য কি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি. রাকিব ও মি. সাকিব দুইজন চাকরিজীবী। রাকিবের প্রতিষ্ঠানটি মূলত জনকল্যাণের উদ্দেশ্যে পরিচালিত। জনগণের জন্য প্রতিষ্ঠানটি সেতু, রাস্তাঘাট, ফ্লাইওভার নির্মাণ করে। এই প্রতিষ্ঠানের আয়ের উৎস জনগণের পরিশোধিত ভ্যাট, ট্যাক্স, শুল্ক ইত্যাদি। অন্যদিকে সাকিবের প্রতিষ্ঠানটি স্বনামধন্য ঔষধ উৎপাদক। সাকিব প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপক। সম্প্রতি সাকিব ঔষধ উৎপাদনের পাশাপাশি খাদ্যপণ্য, তেল, সাবান ও শ্যাম্পু উৎপাদনেও গুরুত্বারোপ করেন।

Barisal · 2017

অর্থায়ন কাকে বলে?
মুনাফা ও তারল্যের মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান? ব্যাখ্যা করো।
উদ্দীপকের মি. রাকিবের প্রতিষ্ঠানের অর্থায়নের ধরন ব্যাখ্যা করো।
উদ্দীপকের মি. সাকিবের প্রস্তাবটি অর্থায়নের নীতিমালার আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মুনাফা ও তারল্যের মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান? ব্যাখ্যা করো।

মুনাফা ও তারল্যের মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অর্থায়ন কাকে বলে?

অর্থায়ন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

জনাব রাসেল কোন নীতি অনুসরণ না করায় 'প্রিয়াস' প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হয়েছে?উদ্দীপকে বর্ণিত ১২ লাখ টাকা ব্যয়ের ধরন অর্থায়নের কোন কার্যাবলির সাথে জড়িত? ব্যাখসম্পদ সর্বাধিকরণ বলতে কী বোঝায়?ব্যবসায় অর্থায়ন কী?জনাব আফজালের সুরমা কোম্পানির শেয়ার ক্রয়ের চিন্তাধারার সাথে তুমি কি একমত? অর্থাযঅর্থায়নের কোন লক্ষ্য বিবেচনায় শিফাত যমুনা কোম্পানির শেয়ার ক্রয় করেছে?"উচ্চ মুনাফাযুক্ত প্রকল্প নির্বাচন সর্বদাই গ্রহণযোগ্য নয়"- উক্তিটি ব্যাখ্যা কর।তারল্য কি?উদ্দীপকের মি. সাকিবের প্রস্তাবটি অর্থায়নের নীতিমালার আলোকে বিশ্লেষণ করো।উদ্দীপকের মি. রাকিবের প্রতিষ্ঠানের অর্থায়নের ধরন ব্যাখ্যা করো।মুনাফা ও তারল্যের মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান? ব্যাখ্যা করো।অর্থায়ন কাকে বলে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।