বেটা লিমিটেড কর্তৃক গৃহীত অর্থায়নের নীতিসমূহ তুলনামূলকভাবে আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে বেটা লিমিটেড অর্থায়নের ক্ষেত্রে ঝুঁকি ও মুনাফা নীতি এবং তারল্য ও মুনাফা নীতি অনুসরণ করেছে। ঝুঁকি ও মুনাফা নীতি অনুযায়ী বিনিয়োগ যত ঝুঁকিপূর্ণ হয়, প্রত্যাশিত মুনাফার হার তত বেশি হয়। অন্যদিকে, তারল্য ও মুনাফার মধ্যে উপযুক্ত সমন্বয় করাই হলো অর্থায়নের তারল্য ও মুনাফা নীতি। এ নীতি অনুযায়ী, ব্যবসায় প্রতিষ্ঠান দৈনন্দিন কার্যাবলি পরিচালনা করার জন্য কাম্য পরিমাণ নগদ অর্থ সংরক্ষণ করে। উদ্দীপকে বেটা লিমিটেড সব অর্থ একটি প্রকল্পে বিনিয়োগ করেছে। প্রকল্পটি অধিক ঝুঁকিপূর্ণ। তবে এটি থেকে বেশি মুনাফাও পাওয়া যাবে। বেটা লিমিটেড বিনিয়োগের ক্ষেত্রে অর্থায়নের ঝুঁকি ও মুনাফা নীতিকে প্রাধান্য দিয়েছে। প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপক ব্যবসায়ে কোনো অলস অর্থ ফেলে রাখেন না। তবে নগদ অর্থের ব্যবহার এমনভাবে করেন যাতে ব্যবসায় পরিচালনায় কোনো সমস্যা না হয়। বেটা লিমিটেড-এর আর্থিক ব্যবস্থাপক তারল্য ও মুনাফা নীতির উপযুক্ত ব্যবহার করেছেন। এক্ষেত্রে প্রতিষ্ঠানে মুনাফার একটি অংশ নগদ রাখছেন। যাতে ব্যবসায়ের দৈনন্দিন ব্যয়ে তা খরচ করা যায়। আর বাকি অংশ প্রতিষ্ঠানটিতে পুনরায় বিনিয়োগ করেছেন। ফলে প্রতিষ্ঠানটির মুনাফা সর্বাধিক হয়েছে। অন্যদিকে, বেটা লিমিটেড ঝুঁকি ও মুনাফা নীতিকে প্রাধান্য দিয়ে বিনিয়োগ করায় তা বেশি ঝুঁকিপূর্ণ। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি বেশি ঝুঁকি নেওয়ায় মুনাফাও বেশি পাবে। তাই বলা যায়, বেটা লিমিটেড অর্থায়নের ঝুঁকি ও মুনাফার নীতি এবং তারল্য মুনাফার নীতি অনুসরণ করেছে।
HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল
বেটা লিমিটেড কর্তৃক গৃহীত অর্থায়নের নীতিসমূহ তুলনামূলকভাবে আলোচনা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
