সরকারি অর্থায়ন বলতে কী বোঝায়?
উত্তর: সরকারের প্রয়োজনীয় অর্থের পরিকল্পনা, উৎস চিহ্নিতকরণ এবং উক্ত উৎস থেকে অর্থ সংগ্রহ ও তার সুষ্ঠু বণ্টন করাকে সরকারি অর্থায়ন বলে। এ অর্থায়নের মূল লক্ষ্য জনকল্যাণ ও সম্পদের সুষ্ঠু ব্যবহার কিন্তু মুনাফা অর্জন নয়। সরকারকে বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও উন্নয়নে অর্থ ব্যয়। করতে হয়। তাছাড়া শিক্ষা, কৃষি, কিংবা স্বাস্থ্যসেবা খাতেও অর্থ ব্যয় করতে হয়। এ ব্যয়ের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থানই সরকারি অর্থায়ন। এ অর্থায়নের উৎস হচ্ছে আয়কর, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক ইত্যাদি।
HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল
সরকারি অর্থায়ন বলতে কী বোঝায়?
উত্তর
