উদ্দীপকে বর্ণিত জনাব হাবীব অর্থায়নের যে নীতির আলোকে চিন্তা করেছেন তা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব হাবীব অর্থায়নের তারল্য বনাম মুনাফা নীতির আলোকে চিন্তা করেছেন। এ নীতি অনুযায়ী কোনো প্রতিষ্ঠান দৈনন্দিন ব্যয় পরিচালনা করার জন্য পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ সংরক্ষণ করে। প্রয়োজনের তুলনায় বেশি নগদ অর্থ সংরক্ষণ করলে বিনিয়োগ হতে মুনাফার পরিমাণ হ্রাস পায়। আবার, প্রয়োজনের তুলনায় কম নগদ অর্থ সংরক্ষণ করলে দৈনন্দিন খরচ পরিশোধে সমস্যার সৃষ্টি হয়। উদ্দীপকে জনাব আব্দুল্লাহ ও জনাব হাবীব চালের পাইকারি বিক্রেতা। জনাব আব্দুল্লাহ চালের ব্যবসায়ের পাশাপাশি মসলার ব্যবসায় শুরু করেন। জনাব হাবীব মনে করেন জনাব আব্দুল্লাহর সিদ্ধান্তটি তার বর্তমান ব্যবসায়কে ক্ষতিগ্রস্ত করবে। কারণ পর্যাপ্ত নগদ অর্থ হাতে না রেখেই জনাব আব্দুল্লাহ মসলার ব্যবসায়ে বিনিয়োগ করেছে। ব্যবসায়ের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে কাম্য পরিমাণ নগদ অর্থ সংরক্ষণ করতে হয়। জনাব আব্দুল্লাহর পর্যাপ্ত নগদ অর্থ হাতে মা'রেখে মসলার ব্যবসায়ে বিনিয়োগ করা উচিত নয়। কারণ নগদ অর্থের অভাবে সে চালের ও নতুন মসলার ব্যবসায়ের দৈনন্দিন খরচ নির্বাহ করতে পারবে না। ফলে তার উভয় ব্যবসায়ই ক্ষতিগ্রস্ত হবে। তাই জনাব আব্দুল্লাহকে পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ হাতে রেখে বাকি অর্থ মসলার ব্যবসায়ে বিনিয়োগ করতে হবে। এর ফলে বিনিয়োগ ও নগদ অর্থ সংরক্ষণের মাঝে ভারসাম্য তৈরি হবে, যা তারল্য বনাম মুনাফা নীতির মূল কথা। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত জনাব হাবীব অর্থায়নের তারল্য বনাম মুনাফা নীতির আলোকে চিন্তা করেছেন।
HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জনাব হাবীব অর্থায়নের যে নীতির আলোকে চিন্তা করেছেন ত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
