তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানটি সামাজিক দায়বদ্ধতা পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি'-উক্তিটির সাথে কি তুমি একমত? যুক্তি দাও।
উত্তর: আমি মনে করি, তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানটি সামাজিক দায়বদ্ধতা পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি'- উক্তিটির সাথে আমি একমত। ব্যবসায়ের সাথে স্বার্থসংশ্লিষ্ট সমাজের বিভিন্ন পক্ষের প্রতি দায়িত্ব পালনই সামাজিক দায়বদ্ধতা। ব্যবসায়ের স্বার্থ সংশ্লিষ্ট পক্ষগুলো হলো মালিক, ব্যবস্থাপক, সরকার কর্মচারী সাধারণ জনগণ ইত্যাদি। ব্যবসায় প্রতিষ্ঠান সম্পদ সর্বাধিকরণের পাশাপাশি এসব পক্ষের প্রতি যথাযথভাবে দায়িত্ব পালন করে। ফলে বাজারে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায়। উদ্দীপকে মিস মোহনার প্রতিষ্ঠানটি আর্থিকভাবে লাভবান হয়। তিনি শেয়ার মালিকদের অনেক লভ্যাংশ দেন। ফলে প্রতিষ্ঠানটির শেয়ারের বাজারমূল্য অনেক বৃদ্ধি পায়। মিস মোহনা প্রতিষ্ঠানের অর্জিত মুনাফার একটি অংশ ফেনীর বন্যাদুর্গতদের প্রদান করেন। কিন্তু এতে তার প্রতিষ্ঠানের কর্মচারীর বোনাস প্রদানে সমস্যা দেখা দেয়। উদ্দীপকে মিস মোহনার প্রতিষ্ঠান সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ফেনীর বন্যাদুর্গতের সহায়তা করেন। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি সাধারণ জনগণের প্রতি তার দায়িত্ব যথাযথভাবে পালন করে। অন্যদিকে, প্রতিষ্ঠানটি কর্মচারীদের বোনাস সঠিকভাবে প্রদানে সমস্যার সম্মুখীন হয়। অর্থাৎ, প্রতিষ্ঠানটি কর্মচারীদের প্রতি তার সামাজিক দায়িত্ব যথাযথভাবে পালনে ব্যর্থ হয়। তাই বলা যায়, উদ্দীপকের তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানটি সাধারণ জনগণের প্রতি তার সামাজিক দায়িত্ব যথাযথভাবে পালন করলেও প্রতিষ্ঠানের কর্মচারীর প্রতি তার সামাজিক দায়িত্ব যথাযথভাবে পালনে ব্যর্থ হয়।
HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল
তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানটি সামাজিক দায়বদ্ধতা পুরোপুরি বাস্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
