জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় মুনাফাভোগী ব্যবসায় প্রতিষ্ঠানগুলো কী ভূমিকা রাখতে পারে?
উত্তর: জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় মুনাফাভোগী প্রতিষ্ঠানগুলো সামাজিক দায়বদ্ধতা যথাযথভাবে পালন করে ভূমিকা রাখতে পারে। সমাজের স্বার্থ সংশ্লিষ্ট পক্ষের প্রতি যথাযথভাবে দায়িত্ব পালনই সামাজিক দায়বদ্ধতা। ব্যবসায় প্রতিষ্ঠান মুনাফা অর্জনের পাশাপাশি সামাজিক উন্নয়নেও অবদান রাখে। প্রতিষ্ঠানগুলো নিট মুনাফার একটি অংশ সামাজিক কল্যাণে ব্যয় করে। এটি বাজারে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করে। উদ্দীপকে বাংলাদেশ সরকার ঘাটতি বাজেট পূরণ করতে বিশ্বব্যাংক থেকে ৫০ কোটি ডলার ঋণ নেয়। জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্যও বিশ্বব্যাংক ঋণ অনুমোদন করে। এর মাধ্যমে সরকার অর্থনৈতিক মন্দা ও প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকিপূর্ণদের রক্ষা করে সামাজিক সুরক্ষা কর্মসূচিকে শক্তিশালী করবে। যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠান মূলত মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়। তবে মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের প্রতিও দায়িত্ব পালন করে থাকে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায় প্রতিষ্ঠানগুলো সরকারকে আর্থিকভাবে সহায়তা করতে পারে। জলবায়ুর জন্য হুমকি সৃষ্টিকারী কার্যক্রম যেমন- কার্বন নির্গমন, যত্রতত্র ময়লা ফেলা ইত্যাদি বর্ণনা করতে পারে। আবার, বনায়নও পরিবেশ দূষণ রোধে প্রচার চালিয়েও তারা সরকারকে সহায়তা করতে পারে। এভাবেই মুনাফাভোগী প্রতিষ্ঠানগুলো জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারকে সহায়তা করতে পারে।
HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় মুনাফাভোগী ব্যবসায় প্রতিষ্ঠা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
