পোর্টফোলিও বিনিয়োগ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর: কোনো বিনিয়োগকারী যখন একাধিক কোম্পানিতে বা সম্পদে বিনিয়োগ করে তখন তাকে পোর্টফোলিও বিনিয়োগ বলে। এ নীতির মাধ্যমে মোট বিনিয়োগ ঝুঁকি কমানো সম্ভব। যেমন: একজন ব্যবসায়ী যদি শুধু একটি পণ্যের ব্যবসায় করে তাহলে ব্যবসায়ের মুনাফা অর্জন বেশ ঝুঁকিপূর্ণ হয়ে যায়। অর্থাৎ, ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। কিন্তু ব্যবসায়ী যদি বিভিন্ন ধরনের পণ্যের ব্যবসায় করে, সেক্ষেত্রে একটি পণ্যের বিক্রি হ্রাস পেলেও অন্যান্য পণ্যের বিক্রয় দিয়ে ব্যবসায়ের ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব। তাই বিনিয়োগের ক্ষেত্রে একজন ব্যবসায়ী পোর্টফোলিও বিনিয়োগ করে থাকেন।
HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল
পোর্টফোলিও বিনিয়োগ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর
