অর্থায়নের মূল লক্ষ্য বিবেচনায় কোন ফার্মা অধিক সফল বলে তুমি মনে করো? বিশ্লেষণ করো।
উত্তর: অর্থায়নের মূল লক্ষ্য বিবেচনায় 'মেঘনা' কোম্পানি অধিক সফল বলে আমি মনে করি। অর্থায়নের দীর্ঘমেয়াদি বা মূল লক্ষ্য হলো সম্পদ সর্বাধিকরণ। শেয়ারের বর্তমান বাজারমূল্য বা প্রতিষ্ঠানের নিট বর্তমান মূল্য বৃদ্ধির মাধ্যমে সম্পদ সর্বাধিকরণ করা হয়। প্রতিষ্ঠানের মালিকদের সম্পদ শেয়ারের বর্তমান বাজারমূল্য দ্বারা পরিমাপ করা হয়। উদ্দীপকে 'পদ্মা' কোম্পানির ২০২১ সালের শেয়ার প্রতি আয় ১০ টাকা।২০২২, ২০২৩ ও ২০২৪ সালে তা কমে পর্যায়ক্রমে ৮, ৬ এবং ৪ টাকা হয়েছে। অন্যদিকে, 'মেঘনা' কোম্পানির ২০২১ সালের শেয়ার প্রতি আয় ৫ টাকা। পরবর্তীতে ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে তা পর্যায়ক্রমে ৬, ৯ ও ১০ টাকা হয়েছে। অর্থাৎ, 'মেঘনা' কোম্পানির শেয়ারপ্রতি আয় বেড়েছে। অর্থায়নের মূল লক্ষ্য হলো সম্পদ সর্বাধিকরণ। আর মুনাফা অর্জন না করে সম্পদ সর্বাধিকরণ করা যায় না। মুনাফা বাড়লে শেয়ার প্রতি আয়ও বাড়ে। 'পদ্মা' কোম্পানির মুনাফা কম হওয়ায় পর্যায়ক্রমে শেয়ারপ্রতি আয় কমেছে। ফলে বাজারে শেয়ারমূল্যে নেতিবাচক প্রভাব পড়বে। অন্যদিকে, 'মেঘনা' কোম্পানির শেয়ারপ্রতি আয় প্রতি বছরেই বাড়ছে। এটি ছাড়া সম্পদ সর্বাধিকরণ করা সম্ভব নয়। তাই বলা যায়, অর্থায়নের মূল লক্ষ্য বিবেচনায় 'মেঘনা' কোম্পানি অধিক সফল।
HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল
অর্থায়নের মূল লক্ষ্য বিবেচনায় কোন ফার্মা অধিক সফল বলে তুমি মনে করো?…
উদ্দীপক
অন্যদিকে, মি. সাদমান 'একতা কোম্পানির' একজন আর্থিক 'ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনের তুলনায় কম পরিমাণ অর্থ সংরক্ষিত রেখে বেশি মুনাফার আশায় বেশি পরিমাণ বিনিয়োগ করেন। যার ফলে প্রতিষ্ঠানের চলতি কার্যক্রমে বিঘ্ন ঘটে এবং সুনাম নষ্ট হয়।উত্তর
উত্তর
উত্তর
উত্তর
