সামাজিক দায়বদ্ধতা পালন কীভাবে অর্থায়নের চূড়ান্ত লক্ষ্য অর্জনে সহায়তা করে? ব্যাখ্যা করো।
উত্তর: সামাজিক দায়বদ্ধতা পালন প্রতিষ্ঠানের সুনাম বাড়ানোর মাধ্যমে অর্থায়নের চূড়ান্ত লক্ষ্য অর্জনে সহায়তা করে। সামাজিক দায়বদ্ধতা পালনের মাধ্যমে একটি প্রতিষ্ঠান সমাজে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলে। এছাড়া সামাজিক দায়বদ্ধ প্রতিষ্ঠান আইন ও নৈতিকতার মধ্যে পরিচালিত হয়। ফলে আইনি জটিলতা ও জরিমানার ঝুঁকি কমে। এতে ব্যয়ও কমে। সামাজিক দায়বদ্ধতা পালনের মাধ্যমে কর্মীদের উৎপাদনশীলতা ও সন্তুষ্টি বাড়ে। এভাবে প্রতিষ্ঠানের শেয়ারমূল্যেও ইতিবাচক প্রভাব পড়ে। ফলে অর্থায়নের চূড়ান্ত লক্ষ্য তথা সম্পদ সর্বাধিকরণ অর্জিত হয়।
HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল
সামাজিক দায়বদ্ধতা পালন কীভাবে অর্থায়নের চূড়ান্ত লক্ষ্য অর্জনে সহায়তা করে? ব্যাখ্যা করো।
উত্তর
