জনাব করিম বিনিয়োগের ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করেছেন?
উত্তর: উদ্দীপকে জনাব করিম বিনিয়োগের ক্ষেত্রে পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি অনুসরণ করেছেন। পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতিতে বিনিয়োগকারী তার অর্থ একটি সম্পদে বিনিয়োগ না করে একাধিক সম্পদে বিনিয়োগ করে। এ নীতি অনুযায়ী একজন বিনিয়োগকারীর বিপরীতধর্মী প্রতিষ্ঠানে বিনিয়োগ করা উচিত। এ নীতির মূল উদ্দেশ্য ঝুঁকি হ্রাস করা। উদ্দীপকে জনাব করিম একজন সফল খামারী। তিনি মুরগী পালনের পাশাপাশি হাঁস পালন এবং মাছ চাষ করেন। দুইটি ভিন্ন ব্যবসায়ে বিনিয়োগ করে তার বিনিয়োগের ঝুঁকি কমিয়েছেন। এক্ষেত্রে যেকোনো একটি বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হলে অপর বিনিয়োগের মুনাফা দিয়ে তিনি তা পুষিয়ে নিতে পারবেন। দুই ব্যবসায়ে বিনিয়োগ করায় জনাব করিমের বিনিয়োগ ঝুঁকি কমেছে। কেননা একজন বিনিয়োগকারী পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি অনুযায়ী একাধিক প্রকল্পে বিনিয়োগ করে ঝুঁকি কমিয়ে থাকে। তাই বলা যায়, উদ্দীপকের জনাব করিম পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি অনুসরণ করেছেন।
HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল
জনাব করিম বিনিয়োগের ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করেছেন?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
