মুনাফা সর্বোচ্চকরণ বলতে কী বোঝ?
উত্তর: মুনাফা সর্বোচ্চকরণ বলতে প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি করাকে বোঝায়। প্রতিযোগিতামূলক বাজারে, ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ ভোক্তাদের চাহিদা মোতাবেক সর্বোৎকৃষ্টমানের পণ্য ও সেবা সরবরাহের মধ্যে মুনাফা বৃদ্ধির চেষ্টা করে থাকে। মুনাফাকে যেহেতু আর্থিক দক্ষতার মাপকাঠি হিসেবে বিবেচনা করা হয় তাই বহুবিধ সমালোচনা সত্ত্বেও আজও মুনাফা সর্বোচ্চকরণকে ব্যবসায় অর্থায়নের অন্যতম লক্ষ্য হিসেবে মনে করা হয়। মুনাফা সর্বোচ্চকরণ ধারণার মূলকথা হলো, কোনো প্রতিষ্ঠানের বিনিয়োগ, অর্থসংস্থান এবং লভ্যাংশ নীতিসংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধিকেই সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করা।
HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল
মুনাফা সর্বোচ্চকরণ বলতে কী বোঝ?
উত্তর
