জনার হাসিব অর্থায়নের কোন কাজটি করেছেন? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব হাসিব অর্থায়নের তহবিল (মুনাফা) বণ্টন কাজটি করেছেন। তহবিল বণ্টন বলতে অর্জিত মুনাফা হতে শেয়ারমালিকদের লভ্যাংশ, ঋণদাতাদের সুদ, সরকারকে কর প্রদান করাকে বোঝায়। এটি আর্থিক ব্যবস্থাপকের একটি গুরুত্বপূর্ণ কার্যাবলি। উদ্দীপকের জনাব হাসিব দোয়েল কোম্পানির আর্থিক ব্যবস্থাপক। ২০২৪ সালে কোম্পানিটি ২ কোটি টাকা মুনাফা অর্জন করে। তিনি নিট লাভের ৪০% নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারমালিকদের মাঝে বণ্টনের সিদ্ধান্ত গ্রহণ করেন। এছাড়া অবশিষ্ট অর্থ তিনি ভবিষ্যতের জন্য সংরক্ষণের সিদ্ধান্ত নেন। সাধারণত নিট মুনাফার সম্পূর্ণ অংশ লভ্যাংশ আকারে বণ্টন করলে ভবিষ্যতে বিনিয়োগের সুযোগ থাকে না। আবার লভ্যাংশ প্রদান না করলে শেয়ারমালিকগণ অসন্তুষ্ট হয়। তাই আর্থিক ব্যবস্থাপককে তহবিল বণ্টন সিদ্ধান্ত যথাযথভাবে গ্রহণ করতে হয় যাতে শেয়ারমালিকগণ সন্তুষ্ট থাকে এবং কোম্পানির দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জন হয়। আর্থিক ব্যবস্থাপকের এ ধরনের সিদ্ধান্ত তহবিল বণ্টন কার্যাবলির অন্তর্ভুক্ত। সুতরাং বলা যায়, জনাব হাসিবের কার্যক্রম আর্থিক ব্যবস্থাপকের তহবিল বণ্টন কাজটির অন্তর্গত।
HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল
জনার হাসিব অর্থায়নের কোন কাজটি করেছেন? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
