তারল্য ও মুনাফা নীতি ব্যাখ্যা কর।
উত্তর: তারল্য ও মুনাফার মধ্যে ভারসাম্য রক্ষাকারী নীতিটি হলো তারল্য ও মুনাফা নীতি। নগদ অর্থ তথা তারল্য ও মুনাফার মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। নগদ অর্থ বেশি রাখলে বিনিয়োগ কম হয়, ফলে মুনাফা কমে যায়। আবার মুনাফা বৃদ্ধিকল্পে বেশি বিনিয়োগ করা হলে তারল্য ঘাটতি হয়। তাই উক্ত নীতি অনুযায়ী নগদ অর্থ তথা তারল্য এবং বিনিয়োগের মধ্যে ভারসাম্য রক্ষা করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যেন তারল্য ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় থাকে।
HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল
তারল্য ও মুনাফা নীতি ব্যাখ্যা কর।
উত্তর
