জনাব আলম B কোম্পানিতে বিনিয়োগ করলে তা অর্থায়নের কোন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব আলম 'B [গণিত] কোম্পানিতে বিনিয়োগ করলে তা অর্থায়নের ঝুঁকি ও মুনাফা নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। যে নীতি অনুসারে প্রকল্পের আয় এবং ঝুঁকির মাঝে সমন্বয় সাধন করে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া হয়, তাকে ঝুঁকি ও মুনাফা নীতি বলে। ঝুঁকি ও মুনাফার মাঝে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। ঝুঁকি বাড়লে মুনাফা বাড়ে। আবার ঝুঁকি কমলে মুনাফা কমে। উদ্দীপকে 'A [গণিত] কোম্পানির প্রত্যাশিত আয়ের হার ১২% এবং পরিমিত ব্যবধান (ঝুঁকির পরিমাপক) ৩%। 'B [গণিত] কোম্পানির পরিমিত ব্যবধান বা ঝুঁকি ৭%, যা কোম্পানি 'A [গণিত] এর চেয়ে বেশি। সুতরাং 'B [গণিত] কোম্পানিতে বিনিয়োগ কোম্পানি 'A [গণিত] তে বিনিয়োগের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। আর এই বেশি ঝুঁকির জন্যই 'B [গণিত] কোম্পানির প্রত্যাশিত আয়ের হার কোম্পানি 'A [গণিত] এর চেয়ে বেশি। এটি ঝুঁকি ও মুনাফা নীতির ধনাত্মক সম্পর্কের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব আলমের 'B [গণিত] কোম্পানিতে বিনিয়োগ ঝুঁকি ও মুনাফা নীতির সাথে সম্পর্কযুক্ত।
HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল
জনাব আলম B কোম্পানিতে বিনিয়োগ করলে তা অর্থায়নের কোন নীতির সাথে সামঞ…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
