শাহীনের বিনিয়োগে অর্থায়নের কোন নীতিটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে শাহীনের বিনিয়োগে অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতিটি লঙ্ঘিত হয়েছে। পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি বলতে বিনিয়োগকারীর সব অর্থ একটি সম্পদে বিনিয়োগ না করে একাধিক সম্পদে বিনিয়োগ করাকে বোঝায়। এই নীতি অনুসরণ করা হলে ব্যবসায়ের ঝুঁকি কম হয়। এক্ষেত্রে একটি প্রকল্পের ক্ষতি অন্য প্রকল্পের লাভ দিয়ে পুষিয়ে নেওয়া যায়। উদ্দীপকে জনাব শাহীন একজন নতুন বিনিয়োগকারী। তিনি ২৫,০০,০০০ টাকা মূলধন নিয়ে শেয়ার ব্যবসায় শুরু করেন। এই মূলধন দিয়ে তিনি আশা কোম্পানির শেয়ার কেনেন। অর্থাৎ তিনি তার সব অর্থ একটি প্রকল্পে বিনিয়োগ করেন। সুতরাং, তিনি এক্ষেত্রে অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতিটি অনুসরণ করেননি। কেননা, একাধিক প্রকল্পে বিনিয়োগ করার সুযোগ থাকলেও তিনি একটিমাত্র প্রতিষ্ঠানের শেয়ারে বিনিয়োগ করেছেন। সুতরাং বলা যায়, জনাব শাহীন বিনিয়োগে অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতিটি অনুসরণ করেননি।
HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল
শাহীনের বিনিয়োগে অর্থায়নের কোন নীতিটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
