উদ্দীপকে উল্লিখিত আফিফ লি. বিনিয়োগের ক্ষেত্রে অর্থায়নের কোন নীতিটি অনুসরণ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আফিফ লি. বিনিয়োগের ক্ষেত্রে অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতিটি অনুসরণ করেছে। পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতির আলোকে বিনিয়োগযোগ্য মূলধন বিভিন্ন পণ্যের ব্যবসায়ে বিনিয়োগ করা হয়। ফলে কারবারের ঝুঁকি বণ্টিত হয় ও হ্রাস পায়। এছাড়া অনিশ্চিত পরিস্থিতিতেও মুনাফা অর্জন করা সম্ভব হয়। উদ্দীপকের আফিফ লি. ভোগ্যপণ্য, আবাসন, গণমাধ্যম, ইস্পাত, সিমেন্ট ও ফার্মাসিউটিক্যালস ইত্যাদি খাতে বিনিয়োগ করেছে। অর্থাৎ কোম্পানিটি বিভিন্ন খাতে মূলধন বিনিয়োগ করে। ফলে একটি খাতের ক্ষতি হলে অন্য খাতের লাভ দ্বারা ক্ষতি পুষিয়ে সম্ভব হবে। এতে করে কোম্পানিটির ঝুঁকি বণ্টিত হবে ও হ্রাস পাবে। তাছাড়া বিক্রয় বৃদ্ধির ফলে কোম্পানিটির মুনাফাও বৃদ্ধি পাবে। তাই বলা যায়, আফিফ লি. বিনিয়োগের ক্ষেত্রে পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতিটি অনুসরণ করেছে।
HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আফিফ লি. বিনিয়োগের ক্ষেত্রে অর্থায়নের কোন নীতিটি …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
