একতা লি. অর্থায়নের কোন লক্ষ্য অর্জন করতে পেরেছে? ব্যাখ্যা কর।
উত্তর: একতা লি. অর্থায়নের সম্পদ সর্বাধিকরণের লক্ষ্য অর্জন করতে পেরেছে। সম্পদ সর্বাধিকরণ বলতে শেয়ারমূল্যের বৃদ্ধিকরণ বা সর্বাধিকরণকে বোঝায়। শেয়ারহোল্ডারদের সম্পদ সর্বাধিকরণ করা ফার্ম বা প্রতিষ্ঠানের একটি উল্লেখযোগ্য লক্ষ্য। এ ধারণায় অর্থের সময়মূল্যকে বিবেচনা করা হয়। উদ্দীপকের একতা লি. কয়েক বছর ধরে সুনামের সাথে তাদের ব্যবসায় পরিচালনা করছে। শ্রমিক সন্তুষ্টির মাধ্যমে প্রতিষ্ঠানটি উৎপাদন ও মুনাফা বাড়াতে সফল হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি লভ্যাংশের পরিমাণ এবং শেয়ারের দাম বেড়েছে। সাধারণত শেয়ারের দাম দিয়ে ফার্মের মালিকদের সম্পদ পরিমাপ করা হয়। যেহেতু একতা লি.-এর শেয়ারের দাম বেড়েছে সেহেতু ফার্মের মালিকদের সম্পদও বেড়েছে। তাই বলা যায়, শেয়ারের দাম বাড়ার মাধ্যমে একতা লি. সম্পদ সর্বাধিকরণের লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে।
HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল
একতা লি. অর্থায়নের কোন লক্ষ্য অর্জন করতে পেরেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
