"উদ্দীপকে উল্লিখিত জনাব ইমরানের বিনিয়োগটি অধিক যৌক্তিক" তুমি কি একমত? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের জনাব ইমরান পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি অনুসরণ করায় মাধ্যমিক বাজারে বিনিয়োগের ক্ষেত্রে তার বিনিয়োগটি অধিক যৌক্তিক বলে আমি মনে করি। যে নীতি অনুসারে একটি খাতে বিনিয়োগ না করে একাধিক খাতে পুঁজি বিনিয়োগ করা হয়, তাকে পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি বলে। এ নীতি অনুসরণে ঝুঁকি বণ্টিত হয় ও হ্রাস পায়। কারণ একটি খাতে ক্ষতি হলে অন্য খাতের লাভ দ্বারা উক্ত ক্ষতি পোষিয়ে নেওয়া সম্ভব হয়। উদ্দীপকে জনাব সাফিন কেবল A কোম্পানিতে মূলধন বিনিয়োগ করায় তার বিনিয়োগটি অধিক ঝুঁকিপূর্ণ। কেননা ঝুঁকি বণ্টনের কোনো সুযোগ নেই। অন্যদিকে, জনাব ইমরান কোম্পানি A ও C তে বিনিয়োগ করেন। একাধিক কোম্পানির সিকিউরিটিতে বিনিয়োগ করায় তার বিনিয়োগ কম ঝুঁকিপূর্ণ। শেয়ারবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। কারণ এ বাজারে প্রায়শই শেয়ারের দাম ওঠা-নামা করে। আর ঝুঁকি হ্রাসের জন্য অন্যতম মাধ্যম হলো পোর্টফোলিও বিনিয়োগ। কারণ পোর্টফোলিও বিনিয়োগের ফলে একটি সম্পদের ঝুঁকি অন্য সম্পদের লাভ দ্বারা পুষিয়ে নেওয়া সম্ভব হয়। পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি যারা অনুসরণ করেন, তারা মূলত এ ধরনের বিনিয়োগে অংশগ্রহণ করেন। তাই বলা যায়, জনাব ইমরান A ও C কোম্পানির শেয়ারে বিনিয়োগ করার মাধ্যমে শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি অনুসরণ করেছেন। তাই জনাব সাফিন ও জনাব ইমরানের মধ্যে জনাব ইমরানের বিনিয়োগ সিদ্ধান্ত পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতির আলোকে অধিক যৌক্তিক প্রতীয়মান হয়।
HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল
"উদ্দীপকে উল্লিখিত জনাব ইমরানের বিনিয়োগটি অধিক যৌক্তিক" তুমি কি একম…
উদ্দীপক
জনাব সাকিন D কোম্পানির আয়ের হার কম হওয়ায় তিনি A কোম্পানিতে তার সমস্ত টাকা বিনিয়োগ করেন। কিন্তু জনাব ইমরান কোম্পানি A ও কোম্পানি C তে বিনিয়োগ করেন।উত্তর
উত্তর
উত্তর
উত্তর
