অর্থায়নে সামাজিক দায়বদ্ধতা বিষয়টি কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: অর্থায়নে সামাজিক দায়বদ্ধতা বলতে ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত বিভিন্ন পক্ষের স্বার্থরক্ষা করে প্রতিষ্ঠানের সম্পদ সর্বোচ্চকরণকে বোঝায়।সামাজিক দায়বদ্ধতার কাজগুলো সম্পাদান প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায়। এছাড়া শেয়ারমালিকদের আত্মবিশ্বাস রক্ষায় সহায়তা করে। পাশাপাশি প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত সকল পক্ষের আনুগত্য ও প্রস্থা অর্জন করা যায়। এসব সুবিধার কারণে প্রতিষ্ঠানের শেয়ার মূল্যের ওপর ইতিবাচক প্রভাব পড়ে। অর্থাৎ ফার্মের সম্পদ সর্বাধিকরণ হয়। তাই বলা যায়, অর্থায়নে সামাজিক দায়বদ্ধতার বিষয়টি গুরুত্বপূর্ণ।
HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল
অর্থায়নে সামাজিক দায়বদ্ধতা বিষয়টি কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর
