সন্ধানী লি. এর অস্তিত্ব রক্ষার্থে করণীয় কী হতে পারে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে সন্ধানী লি.-এর অস্তিত্ব রক্ষায় তথা বর্তমান সমস্যা উত্তরণের উপায় হলো স্বল্পমেয়াদি উৎস থেকে অর্থ সংগ্রহ করে তারল্য সংকট নিরসন করা। তারল্য ও মুনাফা নীতি অনুযায়ী একজন বিনিয়োগকারীকে নগদ অর্থ ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় রাখতে হয়। অর্থাৎ এমনভাবে বিনিয়োগ করতে হয় যেন তারল্য ঘাটতি না হয়। আবার অতিরিক্ত নগদ অর্থ হাতে রাখতে গিয়ে যেন মুনাফা কমে না যায়। উদ্দীপকে সন্ধানী লি.-এর ব্যবস্থাপক অধিক মুনাফার আশায় তার প্রতিষ্ঠানের সমুদয় অর্থ একটি নতুন প্রকল্পে বিনিয়োগ করেছেন। ফলে প্রতিষ্ঠানটি ব্যবসায়ের চলতি ব্যয় মিটাতে ব্যর্থ হচ্ছে। এছাড়া ব্যবসায়ের চলতি দায় পরিশোধে অক্ষম হচ্ছে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটির উচিত ছিল তারল্য ও মুনাফা নীতি অনুসরণ করে কাম্য পরিমাণ নগদ অর্থ বা তারল্য বজায় রেখে অবশিষ্ট অর্থ মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিনিয়োগ করা। তারল্য ও মুনাফা নীতি অনুসরণ করলে সন্ধানী লি.-এর ব্যবস্থাপক পর্যাপ্ত পরিমাণ অর্থ হাতে রেখে বাকি টাকা বিনিয়োগ করতেন। ফলে যে সংকটের সৃষ্টি হয়েছে তা হতো না। এর থেকে রক্ষার জন্য তিনি উপযুক্ততার নীতি অনুসারে চলতি ব্যয় বহনে নতুনভাবে স্বল্পমেয়াদি মূলধন সংস্থান করে সংকট কাটিয়ে উঠতে পারেন। এছাড়া নতুন বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসায়ের চলতি ব্যয় বহনের জন্য পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ বা তারল্য হাতে রেখে অবশিষ্ট অর্থ বিনিয়োগ করতে হবে। এর ফলে প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারবে।
HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল
সন্ধানী লি. এর অস্তিত্ব রক্ষার্থে করণীয় কী হতে পারে? বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
