উদ্দীপকে XYZ কোম্পানি লি.-এর বিনিয়োগ সিদ্ধান্তটি অর্থায়নের কোন ধারণার সাথে সম্পৃক্ত? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে XYZ কোম্পানি লি.-এর বিনিয়োগের এই সিদ্ধান্তটি অর্থায়নের সামাজিক দায়বদ্ধতার সাথে সম্পৃক্ত। সমাজের প্রতি ব্যবসায়ের যে দায়িত্ব তাকেই ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলে। এর সাথে সমাজের বিভিন্ন সংশ্লিষ্ট পক্ষ যেমন: ভোক্তা, সাধারণ জনগণ, সরকার, পরিবেশ প্রভৃতির স্বার্থরক্ষা করে ব্যবসায়ের সম্পদ সর্বোচ্চকরণের চেষ্টা করা হয়। এ দায়িত্ব পালন করলে প্রতিষ্ঠানের সুনাম বাড়ে। উদ্দীপকে XYZ কোম্পানি লি. চামড়া প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠান থেকে নির্গত বর্জ্য পরিবেশ দূষিত করে। এই দূষণ রোধকল্পে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পানি পরিশোধনকারী একটি যন্ত্র কেনার সিদ্ধান্ত নেয়, যার আয়ুষ্কাল ১৫ বছর এবং খরচ ৫ কোটি টাকা। পরিবেশ যাতে আর দূষিত না হয় সে ব্যবস্থা নেওয়ার জন্যই মূলত প্রতিষ্ঠানটি এই যন্ত্র কেনার সিদ্ধান্ত নেয়। ব্যবসায় প্রতিষ্ঠান হিসেবে XYZ কোম্পানি লি.-কে সম্পদ সর্বোচ্চকরণের পাশাপাশি বিভিন্ন সামাজিক দায়িত্বও পালন করতে হয়। যেমন: প্রতিষ্ঠানটি প্রতিবছর মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে থাকে। এই সামাজিক দায়িত্বের মতো অন্য একটি সামাজিক দায়িত্ব হলো পরিবেশ দূষিত না করা। আর পরিবেশ দূষিত না করার জন্যই প্রতিষ্ঠানটি পানি পরিশোধনকারী যন্ত্র কেনার জন্য অর্থায়ন করছে, যা অর্থায়নের সামাজিক দায়িত্বের সাথে সম্পর্কযুক্ত।
HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল
উদ্দীপকে XYZ কোম্পানি লি.-এর বিনিয়োগ সিদ্ধান্তটি অর্থায়নের কোন ধারণ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
