মেঘনা লি. হাসপাতাল প্রতিষ্ঠা করে সামাজিক দায়বদ্ধতা পালন করেছে- তুমি কি একমত? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে মেঘনা লি. হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা পালন করেছে- এর সাথে আমি একমত। অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা বলতে ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সমাজের সকল পক্ষের স্বার্থরক্ষার দায়িত্বকে বোঝায়। এই স্বার্থসংশ্লষ্ট পক্ষগুলো হলো- শেয়ারমালিক, ব্যবস্থাপক, ভোক্তা, কাঁচামাল সরবরাহকারী, কর্মকর্তা-কর্মচারী, সরকার, পাওনাদার ইত্যাদি। এরূপ দায়িত্ব পালন করলে ব্যবসায়ের সুনাম বাড়ে। উদ্দীপকের মেঘনা লি, একটি সফল ব্যবসায় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সুনামের সাথে ব্যবসায় পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি তাদের স্বার্থসংশ্লিষ্ট সবপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করে চলে। পাশাপাশি প্রতিষ্ঠানটি শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসার জন্য একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেছে। মেঘনা লি.-এর গুরুত্বপূর্ণ স্বার্থসংশ্লিষ্ট পক্ষ হচ্ছে শ্রমিক-কর্মচারী। এই পক্ষের স্বার্থরক্ষা করা প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার অংশ। প্রতিষ্ঠানটি হাসপাতাল প্রতিষ্ঠা করে শ্রমিকদের স্বার্থরক্ষায় সচেষ্ট। ফলে প্রতিষ্ঠানের পক্ষে শ্রমিকদের সন্তুষ্টি অর্জন করা সম্ভব হয়েছে। অর্থাৎ মেঘনা লি. শ্রমিক পক্ষের স্বার্থরক্ষায় সক্ষম হয়েছে। তাই মেঘনা লি. হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা পালন করেছে বলে আমি মনে করি।
HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল
মেঘনা লি. হাসপাতাল প্রতিষ্ঠা করে সামাজিক দায়বদ্ধতা পালন করেছে- তুমি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
