“তারল্য ও মুনাফার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান”—ব্যাখ্যা কর।
উত্তর: প্রতিষ্ঠানে নগদ অর্থ বা তারল্য এবং বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফার মধ্যে সর্বদা বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান থাকে। তারল্য বলতে প্রতিষ্ঠানে দৈনন্দিন ব্যয় মেটানোর জন্য নগদ অর্থ ধরে রাখাকে বোঝায়। কোনো প্রতিষ্ঠানে তারল্য বেশি রাখলে অর্থাৎ নগদ অর্থ বেশি ফেলে রাখলে অন্য খাতে বিনিয়োেগ কমে যায়, ফলে মুনাফা হ্রাস পায়। বিপরীতভাবে, মুনাফা বৃদ্ধির আশায় বেশি অর্থ বিনিয়োগ করে ফেললে হাতে নগদ অর্থ বা তারল্য কমে যায়, যা প্রতিষ্ঠানের চলতি দায় মেটানোর ক্ষেত্রে চরম ঝুঁকি সৃষ্টি করে। মূলত একটিকে বাড়াতে গেলে অপরটি কমে যায় বিধায় তারল্য ও মুনাফার সম্পর্ককে বিপরীতমুখী বলা হয়।
HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল
“তারল্য ও মুনাফার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান”—ব্যাখ্যা কর।
উত্তর
