উদ্দীপকের জনাব জহির তার প্রতিষ্ঠানে কোন ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুসরণ করেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনাব জহির তার প্রতিষ্ঠানে বাজেটীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুসরণ করেন। পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠানের আয়-ব্যয় নিশ্চিত করে যে কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হয় তাই বাজেটীয় নিয়ন্ত্রণ। এর মাধ্যমে প্রতিষ্ঠানের সম্পাদিত কার্যকে সংখ্যায় প্রকাশ ও মূল্যায়ন করা হয়। উদ্দীপকে জনাব জহির বছরের শুরুতেই সবার সাথে পরামর্শ করে সারা বছরে সম্ভাব্য উৎপাদন ও বিক্রয় কত একক হতে পারে, বিক্রয়মূল্য কত হবে, খরচ কী হতে পারে এভাবে সম্ভাব্য আয়-ব্যয়ের একটি হিসাব দাঁড় করান। চার মাস পর আয়-ব্যয় হিসাব অনুযায়ী হচ্ছে কি না তা মূল্যায়ন করে তিনি কার্যক্ষেত্রে প্রয়োজনীয় সংশোধনী আনেন। এরূপ নিয়ন্ত্রণ কৌশল বাজেটীয় নিয়ন্ত্রণ ব্যবস্থার স্বরূপ। সুতরাং বলা যায়, জনাব জহির তার প্রতিষ্ঠানে বাজেটীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুসরণ করেন।
HSC Management 2nd Paper Chapter 10: নিয়ন্ত্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 10: নিয়ন্ত্রণ · সৃজনশীল
উদ্দীপকের জনাব জহির তার প্রতিষ্ঠানে কোন ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা অন…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর