উদ্দীপকে বর্ণিত জনাব মামুন নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কোন ধাপের সাহায্যে উৎপাদনের মাত্রা কম হওয়ার কারণ চিহ্নিত করেছিলেন? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব মামুন নিয়ন্ত্রণ প্রক্রিয়ার আদর্শমানের সাথে কার্যফলের তুলনা করে উৎপাদন মাত্রা কম হওয়ার কারণ চিহ্নিত করেছিলেন। নিয়ন্ত্রণের মুখ্য উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানের ত্রুটি-বিচ্যুতি নিরূপণ করে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। এই বিচ্যুতি নিরূপণে আদর্শমানকে ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। উদ্দীপকে জনাব মামুন তার শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন বিভাগের মাসিক টার্গেট ১,০০০ একক নির্ধারণ করেন। কিন্তু নির্দিষ্ট সময় শেষে দেখা যায় প্রতিষ্ঠানে উৎপাদন হয়েছে (১০০০-১০০) = ৯০০ একক। অর্থাৎ আদর্শমান থেকে উৎপাদনের পরিমাণ ১০০ একক কম হয়েছে। সুতরাং বলা যায়, জনাব মামুন নির্দিষ্ট সময় শেষে আদর্শমানের সাথে কার্যফলের তুলনা করে উৎপাদনের মাত্রা কম হওয়ার কারণ চিহ্নিত করেন।
HSC Management 2nd Paper Chapter 10: নিয়ন্ত্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 10: নিয়ন্ত্রণ · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জনাব মামুন নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কোন ধাপের সাহায্যে …
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর