শেয়ারFacebookWhatsApp

শাহীনের বিনিয়োগে অর্থায়নের কোন নীতিটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে শাহীনের বিনিয়োগে অর্থায়নের বৈচিত্র্যায়নের নীতিটি লঙ্ঘিত হয়েছে। বৈচিত্র্যায়নের নীতি বলতে বিনিয়োগকারীর সব অর্থ একটি সম্পদে বিনিয়োগ না করে একাধিক সম্পদে বিনিয়োগ করাকে বোঝায়। এই নীতি অনুসরণ করা হলে ব্যবসায়ের ঝুঁকি হ্রাস পায়। উদ্দীপকে জনাব শাহীন একজন নতুন বিনিয়োগকারী। তিনি ২৫,০০,০০০ টাকা মূলধন নিয়ে শেয়ার ব্যবসায় শুরু করেন। তিনি এই মূলধন দিয়ে আশা কোম্পানির শেয়ার ক্রয় করেন। অর্থাৎ তিনি তার সকল অর্থ একটি প্রকল্পে বিনিয়োগ করেন। সুতরাং, তিনি এক্ষেত্রে অর্থায়নের বৈচিত্র্যায়নের নীতিটি অনুসরণ করেননি। কেননা, একাধিক প্রকল্পে বিনিয়োগ করার সুযোগ থাকলেও তিনি একটিমাত্র কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেছেন।

HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল

শাহীনের বিনিয়োগে অর্থায়নের কোন নীতিটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

জনাব শাহীন একজন নতুন বিনিয়োগকারী। তিনি ২৫,০০,০০০ টাকা মূলধন নিয়ে শেয়ার ব্যবসায় আরম্ভ করেন। তিনি ২৫,০০,০০০ টাকা দিয়ে আশা কোম্পানির শেয়ার ক্রয় করেন। পোশাক শিল্পে অগ্নিকান্ডের ফলে জনাব শাহীনের লাভের পরিবর্তে মূলধন হ্রাস পেল। আর্থিক অবস্থার কথা ভেবে একজন বিনিয়োগ পরামর্শদাতার নিকট পরামর্শ চাইলে তিনি পরবর্তীতে একাধিক প্রকল্পে বিনিয়োগ করার পরামর্শ দেন।

Jessore · 2017

উত্তর

প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় অর্থের পরিকল্পনা, অর্থসংস্থান, ব্যবহার এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত কার্যাবলিকে অর্থায়ন বলে।

উত্তর

মুনাফা সর্বোচ্চকরণ বলতে কোনো ফার্ম বা প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি করাকে বোঝায়। মুনাফাকে প্রতিষ্ঠানের আর্থিক দক্ষতার মাপকাঠি হিসেবে বিবেচনা করা হয়। সাধারণত বিক্রয় বৃদ্ধি করে, খরচ কমিয়ে এবং পণ্যের মূল্য বৃদ্ধি করে প্রতিষ্ঠানের মুনাফা সর্বোচ্চ করা যায়। মুনাফা সর্বোচ্চকরণ ধারণাটিতে অর্থের সময়মূল্যের বিষয়টি বিবেচনা করা হয় না।

উত্তর

উদ্দীপকে শাহীনের বিনিয়োগে অর্থায়নের বৈচিত্র্যায়নের নীতিটি লঙ্ঘিত হয়েছে। বৈচিত্র্যায়নের নীতি বলতে বিনিয়োগকারীর সব অর্থ একটি সম্পদে বিনিয়োগ না করে একাধিক সম্পদে বিনিয়োগ করাকে বোঝায়। এই নীতি অনুসরণ করা হলে ব্যবসায়ের ঝুঁকি হ্রাস পায়। উদ্দীপকে জনাব শাহীন একজন নতুন বিনিয়োগকারী। তিনি ২৫,০০,০০০ টাকা মূলধন নিয়ে শেয়ার ব্যবসায় শুরু করেন। তিনি এই মূলধন দিয়ে আশা কোম্পানির শেয়ার ক্রয় করেন। অর্থাৎ তিনি তার সকল অর্থ একটি প্রকল্পে বিনিয়োগ করেন। সুতরাং, তিনি এক্ষেত্রে অর্থায়নের বৈচিত্র্যায়নের নীতিটি অনুসরণ করেননি। কেননা, একাধিক প্রকল্পে বিনিয়োগ করার সুযোগ থাকলেও তিনি একটিমাত্র কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেছেন।

উত্তর

উদ্দীপকে অর্থায়নের বৈচিত্র্যায়নের নীতি অনুযায়ী জনাব শাহীনকে একাধিক প্রকল্পে বিনিয়োগের পরামর্শ দেয়া সম্পূর্ণ যৌক্তিক। অর্থায়নের বৈচিত্র্যায়নের নীতি অনুযায়ী একজন বিনিয়োগকারীকে একটি প্রকল্পে বিনিয়োগের পরিবর্তে একাধিক প্রকল্পে বিনিয়োগ করার উৎসাহ দেয়া হয়। এর ফলে কোনো একটি প্রকল্পে লোকসান হলেও অন্যগুলোর অর্জিত মুনাফা দিয়ে তা পুষিয়ে নেয়া যায়। উদ্দীপকে জনাব শাহীন শুধু আশা কোম্পানির শেয়ারেই বিনিয়োগ করেন। আশা কোম্পানিতে অগ্নিকান্ডের ফলে জনাব শাহীনকে লোকসানের শিকার হতে হয়। তাই তিনি একজন বিনিয়োগ পরামর্শকের কাছে পরামর্শ চান। ঐ পরামর্শক তাকে একাধিক প্রকল্পের বিনিয়োগ করতে বলেন। বৈচিত্র্যায়নের নীতি অনুযায়ী একাধিক প্রকল্পে বিনিয়োগ করলে জনাব শাহীনের বিনিয়োগের ঝুঁকি হ্রাস পাবে। কেননা, একটি প্রকল্পের ক্ষতি হলেও অন্যগুলোতে মুনাফা হতে পারে। এতে সামগ্রিকভাবে জনাব শাহীন ক্ষতিগ্রস্ত হবেন না। সুতরাং, জনাব শাহীনকে এরূপ পরামর্শ দেয়া যুক্তিযুক্ত হয়েছে।
HSCFinance 1st PaperChapter 1: অর্থায়নের সূচনা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব রাসেল চাকরি থেকে অবসর গ্রহণ করে ২০ লাখ টাকা দিয়ে প্রিয়াস নামে বিশুদ্ধ পানি প্রক্রিয়াকরণ ব্যবসায় শুরু করেন। তিনি ব্যবসায়ের জন্য ৩ লাখ টাকার খুচরা যন্ত্রাংশ ও ১২ লাখ টাকা দিয়ে বিদেশ থেকে পানি উত্তোলনের জন্য মেশিন ক্রয় করেন। এছাড়া বিজ্ঞাপন বাবদ ১ লাখ ও পরিচালন ব্যয় বাবদ ৪ লাখ টাকা খরচ হয়। তার নিকট অনেক প্রকল্প থাকা সত্ত্বেও সমুদয় অর্থ বিশুদ্ধ পানি প্রক্রিয়াকরণ ব্যবসায়ে বিনিয়োগ করেন। তার ধারণা এ ব্যবসায় থেকে অধিক মুনাফা অর্জিত হবে। কিন্তু প্রতিযোগিতামূলক বাজারে নতুন প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত বিক্রয় নিশ্চিত করতে না পারায় ১ম বছর ৪ লাখ টাকা ক্ষতি হয়। প্রতিষ্ঠানটি ভবিষ্যতে টিকে থাকতে পারবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
ক
ব্যবসায় অর্থায়ন কী?
খ
সম্পদ সর্বাধিকরণ বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে বর্ণিত ১২ লাখ টাকা ব্যয়ের ধরন অর্থায়নের কোন কার্যাবলির সাথে জড়িত? ব্যাখ্যা করো।
ঘ
জনাব রাসেল কোন নীতি অনুসরণ না করায় 'প্রিয়াস' প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হয়েছে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সম্পদ সর্বাধিকরণ বলতে কী বোঝায়?

সম্পদ সর্বাধিকরণ বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ব্যবসায় অর্থায়ন কী?

ব্যবসায় অর্থায়ন কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

যমুনা ও সুরমা কোম্পানির তথ্যাবলি নিম্নরূপ – question image জনাব শিফাত যমুনা কোম্পানির শেয়ার ক্রয় করলেও জনাব আফজাল সুরমা কোম্পানির শেয়ার ক্রয়ের চিন্তা করেছে।
ক
তারল্য কি?
খ
"উচ্চ মুনাফাযুক্ত প্রকল্প নির্বাচন সর্বদাই গ্রহণযোগ্য নয়"- উক্তিটি ব্যাখ্যা কর।
গ
অর্থায়নের কোন লক্ষ্য বিবেচনায় শিফাত যমুনা কোম্পানির শেয়ার ক্রয় করেছে?
ঘ
জনাব আফজালের সুরমা কোম্পানির শেয়ার ক্রয়ের চিন্তাধারার সাথে তুমি কি একমত? অর্থায়নের লক্ষ্যের ভিত্তিতে তা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7."উচ্চ মুনাফাযুক্ত প্রকল্প নির্বাচন সর্বদাই গ্রহণযোগ্য নয়"- উক্তিটি ব্যাখ্যা কর।

"উচ্চ মুনাফাযুক্ত প্রকল্প নির্বাচন সর্বদাই গ্রহণযোগ্য নয়"- উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তারল্য কি?

তারল্য কি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি. রাকিব ও মি. সাকিব দুইজন চাকরিজীবী। রাকিবের প্রতিষ্ঠানটি মূলত জনকল্যাণের উদ্দেশ্যে পরিচালিত। জনগণের জন্য প্রতিষ্ঠানটি সেতু, রাস্তাঘাট, ফ্লাইওভার নির্মাণ করে। এই প্রতিষ্ঠানের আয়ের উৎস জনগণের পরিশোধিত ভ্যাট, ট্যাক্স, শুল্ক ইত্যাদি। অন্যদিকে সাকিবের প্রতিষ্ঠানটি স্বনামধন্য ঔষধ উৎপাদক। সাকিব প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপক। সম্প্রতি সাকিব ঔষধ উৎপাদনের পাশাপাশি খাদ্যপণ্য, তেল, সাবান ও শ্যাম্পু উৎপাদনেও গুরুত্বারোপ করেন।

Barisal · 2017

ক
অর্থায়ন কাকে বলে?
খ
মুনাফা ও তারল্যের মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের মি. রাকিবের প্রতিষ্ঠানের অর্থায়নের ধরন ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের মি. সাকিবের প্রস্তাবটি অর্থায়নের নীতিমালার আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মুনাফা ও তারল্যের মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান? ব্যাখ্যা করো।

মুনাফা ও তারল্যের মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অর্থায়ন কাকে বলে?

অর্থায়ন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

জনাব রাসেল কোন নীতি অনুসরণ না করায় 'প্রিয়াস' প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হয়েছে?উদ্দীপকে বর্ণিত ১২ লাখ টাকা ব্যয়ের ধরন অর্থায়নের কোন কার্যাবলির সাথে জড়িত? ব্যাখসম্পদ সর্বাধিকরণ বলতে কী বোঝায়?ব্যবসায় অর্থায়ন কী?জনাব আফজালের সুরমা কোম্পানির শেয়ার ক্রয়ের চিন্তাধারার সাথে তুমি কি একমত? অর্থাযঅর্থায়নের কোন লক্ষ্য বিবেচনায় শিফাত যমুনা কোম্পানির শেয়ার ক্রয় করেছে?"উচ্চ মুনাফাযুক্ত প্রকল্প নির্বাচন সর্বদাই গ্রহণযোগ্য নয়"- উক্তিটি ব্যাখ্যা কর।তারল্য কি?উদ্দীপকের মি. সাকিবের প্রস্তাবটি অর্থায়নের নীতিমালার আলোকে বিশ্লেষণ করো।উদ্দীপকের মি. রাকিবের প্রতিষ্ঠানের অর্থায়নের ধরন ব্যাখ্যা করো।মুনাফা ও তারল্যের মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান? ব্যাখ্যা করো।অর্থায়ন কাকে বলে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।