বর্ধনকুঠি লি.-এর অস্তিত্ব রক্ষার উপায় কী হতে পারে? মতামত দাও।
উত্তর: উপযুক্ততার নীতি অনুসরণের মাধ্যমে অর্থায়ন করে তারল্য ও মুনাফা নীতির আলোকে বিনিয়োগ করলে বর্ধনকুঠি লি.-এর অস্তিত্ব রক্ষা পাবে বলে আমি মনে করি। উপযুক্ততার নীতির বিষয়বস্তু হচ্ছে কম সময়ের জন্য অর্থের প্রয়োজন হলে স্বল্পমেয়াদি উৎস থেকে অর্থ সংগ্রহ করা। অনুরূপভাবে, দীর্ঘ সময়ের জন্য দীর্ঘমেয়াদি উৎস থেকে অর্থ সংগ্রহ করা। আর তারল্য ও মুনাফা নীতির বিষয়বস্তু হচ্ছে তারল্য ও বিনিয়োগের মধ্যে ভারসাম্য রক্ষা করা। উদ্দীপকের বর্ধনকুঠি লি.-এর ব্যবস্থাপক অধিক মুনাফার আশায় তার প্রতিষ্ঠানের সমুদয় অর্থ একটি নতুন প্রকল্পে বিনিয়োগ করলেন। কিছুদিন পর বর্ধনকুঠি লি.-এর দৈনন্দিন খরচ মেটাতে ব্যর্থ হলো। পাওনাদারগণ পাওনা অর্থ সময়মতো না পেয়ে প্রতিষ্ঠানের উপর আস্থা হারায়। এমতাবস্থায় প্রতিষ্ঠানটি এর অস্তিত্ব রক্ষার চেষ্টা করছে। প্রতিষ্ঠানটির পাওনাদারদের অর্থ সময়মতো পরিশোধ করার জন্য উপযুক্ত উৎস থেকে অর্থসংস্থান করতে হবে। পরবর্তীতে বিনিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির তারল্য ও মুনাফা নীতি অনুসরণ করতে হবে। এ নীতি অনুসারে বিনিয়োগ করলে প্রতিষ্ঠানটি আর বর্তমানের অনুরূপ সমস্যার সম্মুখীন হবে না। এতে করে প্রতিষ্ঠানটির অস্তিত্ব রক্ষা পাবে।
HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল
বর্ধনকুঠি লি.-এর অস্তিত্ব রক্ষার উপায় কী হতে পারে? মতামত দাও।
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
