সুজন ও সবুজ কোন ব্যাংক হতে ঋণ গ্রহণ করলে বেশি লাভবান হবে বলে তুমি মনে কর? ব্যাখ্যা কর।
উত্তর: গোমতি ব্যাংক থেকে ঋণ নিলে কত টাকা পরিশোধ করতে হবে তা নির্ণয় : এখানে, ঋণের পরিমাণ (PV) = ৫,০০,০০০ টাকা মেয়াদকাল (n) = ৮ বছর সুদের হার (i) = ১০% বা, ০.১০ বছরে চক্রবৃদ্ধির সংখ্যা (m) = ১২ আমরা জানি, ভবিষ্যৎ মূল্য [গণিত] = ৫,০০,০০০ × ২.২১৮১০৫ = ১১,০৯,০৫২.৫০ টাকা লক্ষণীয় যে, সুজন ও সবুজ মধুমতি ব্যাংক থেকে ঋণ নিলে মেয়াদ শেষে পরিশোধ করতে হবে ১২,৩৭,৯৮১.৫৯ টাকা ('গ' নং থেকে প্রাপ্ত) অথবা গোমতি ব্যাংক থেকে ঋণ নিলে মেয়াদ শেষে পরিশোধ করতে হবে ১১,০৯,০৫২.৫০ টাকা। অর্থাৎ গোমতি ব্যাংকে তুলনামূলকভাবে কম টাকা পরিশোধ করতে হবে। এমতাবস্থায় বলা যায়, সুজন ও সবুজ গোমতি ব্যাংক হতে ঋণ গ্রহণ করলে বেশি লাভবান হবেন। [নোট: প্রকৃত সুদের হার নির্ণয়ের মাধ্যমেও সিদ্ধান্ত দেওয়া যাবে।]
HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল
সুজন ও সবুজ কোন ব্যাংক হতে ঋণ গ্রহণ করলে বেশি লাভবান হবে বলে তুমি ম…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর

উত্তর
