জনাব আজিজ ব্যবসা পরিচালনায় অর্থায়নের কোন নীতি অনুসরণ করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব আজিজ ব্যবসা পরিচালনায় অর্থায়নের তারল্য ও মুনাফা নীতি অনুসরণ করেন। তারল্য ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় রাখার নীতিটি হল তারল্য ও মুনাফা নীতি। এ নীতি অনুসারে কোন প্রতিষ্ঠান নির্বাহের কাম্য পরিমান নগদ অর্থ বা তারল্য রেখে অবশিষ্ট অর্থ মুনাফ্রনের উদ্দেশ্যে বিনিয়োগ করে থাকে।প্রতিষ্ঠান মুনাফা বৃদ্ধির জন্য তরল অর্থ বিনিয়োগ করতে হয়। তরল অর্থ বিনিয়োগ না করে হাতে রাখলে প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণ হ্রাস পায়।অন্যদিকে অধিক মুনাফা পাওয়ার উদ্দেশ্যে সব অর্থ বিনিয়োগ করলে প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা সম্ভব হয় না। উদ্দীপকে জনাব আজিজ তার মোট মূলধনের ১০ লক্ষ টাকার মধ্যে ২ লক্ষ টাকা দৈনন্দিন ব্যবসায়িক কাজ পরিচালনার জন্য সংরক্ষণ করেন। অবশিষ্ট ৮ লক্ষ টাকা তিনি 'খ' কোম্পানির শেয়ারে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেন।জনাব আজিজ ব্যবসায়ের চলতি ব্যয় বহনে কাম্য পরিমাণ নগদ অর্থ হাতে রেখেই অবশিষ্ট অর্থ মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেন। তাই বলা যায়, জনাব আজিজ ব্যবসা পরিচালনায় অর্থায়নের তারল্য ও মুনাফা নীতি অনুসরণ করেন।
HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল
জনাব আজিজ ব্যবসা পরিচালনায় অর্থায়নের কোন নীতি অনুসরণ করেন? ব্যাখ্…
উদ্দীপক

Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
