জনাব আজিজের বিনিয়োগ সিদ্ধান্তটি কি সঠিক? যুক্তিসহ ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে জনাব আজিজ এর বিনিয়োগ সিদ্ধান্তটি সঠিক নয়। কারণ তিনি অবশিষ্ট ৮ লক্ষ টাকা সম্পূর্ণ অর্থই একটি কোম্পানিতে বিনিয়োগ করেন। তিনি পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি অনুসরণ করে অর্থ বিনিয়োগ করলে তার সিদ্ধান্তটি যৌক্তিক হত। বিনিয়োগযোগ্য সকল অর্থ একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করার প্রক্রিয়াকে পোর্টফলিও নীতি বলা হয়। বিনিয়োগযোগ্য সকল অর্থ একটি প্রকল্পে বিনিয়োগ করা হলে ঝুঁকি বেড়ে যায়। কারণ ঐ প্রকল্পের ক্ষতি হলে পুরো বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হয়। কিন্তু একাধিক প্রকল্পে বিনিয়োগ করা হলে এক প্রকল্পে ক্ষতি হলে অন্যটিতে লাভ হয়। ফলে, ঝুঁকি হ্রাস পায়। উদ্দীপকে জনাব আজিজ একজন ব্যবসায়ী। তিনি ৮ লক্ষ টাকা কোম্পানির শেয়ারে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেন। এখানে দেখা যায় খ কোম্পানির শেয়ারের প্রত্যাশিত আয়ের হার ১৬% হলেও পরিমিত ব্যবধান বা ঝুঁকির পরিমাণ ৮% অর্থাৎ তার বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি বিদ্যমান। উদ্দীপকে জনাব আজিজ মোট বিনিয়োগযোগ্য মূলধনের ৮ লক্ষ টাকা শুধু খ কোম্পানির শেয়ারে বিনিয়োগ করলে তার ঝুঁকি সমন্বয়ের কোন সুযোগ থাকবে না। ফলে কোম্পানিতে কোন কারণে ক্ষতি সংঘটিত হলে তাকে মূলধন হারাতে হবে। তবে পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি অনুসারে যদি তিনি একাধিক কোম্পানিতে বিনিয়োগ করে সে ক্ষেত্রে ঝুঁকি বন্টনের সুযোগ থাকবে। জনাব আজিজ ঘ কোম্পানিতে ৮ লক্ষ টাকার একটি অংশ বিনিয়োগ করতে পারেন। কারণ ঘ কোম্পানির প্রত্যাশিত আয়ের হার ৮%, যেখানে পরিমিত ব্যবধান বা ঝুঁকির পরিমাণ ০%।অর্থাৎ ঘ কোম্পানি ঝুঁকিমুক্ত। তাই বলা যায়, বিনিয়োগের ক্ষেত্রে পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি অনুসরণ না করায় জনাব আজিজের সিদ্ধান্তটি সঠিক নয়।
HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল
জনাব আজিজের বিনিয়োগ সিদ্ধান্তটি কি সঠিক? যুক্তিসহ ব্যাখ্যা কর ।
উদ্দীপক

Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
