শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে পদ্মা কোম্পানি কোন ধরনের অর্থসংস্থান করে থাকে?

উত্তর: উদ্দীপকে পদ্মা কোম্পানি ব্যবসায় অর্থায়ন করেছে। ব্যবসায় অর্থায়ন হলো ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা প্রণয়ন, তহবিল সংগ্রহ, বিনিয়োগ ও তহবিল বণ্টন সংক্রান্ত কাজের সমষ্টি। অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন হলো ব্যবসায় অর্থায়ন। ব্যবসায় প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে তহবিল সংগ্রহ ও লাভজনক খাতে বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসায় অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্পদ সর্বাধিকরণই ব্যবসায় অর্থায়নের মূল লক্ষ্য। উদ্দীপকে পদ্মা কোম্পানি একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। ব্যবসায় পরিচালনার জন্য প্রতিষ্ঠানটি জামানতের ভিত্তিতে ঋণ নেয়। এরূপ ঋণ ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থসংস্থানের উৎস হিসেবে বিবেচিত হয়। প্রতিষ্ঠানটি অর্থের প্রাপ্যতা অনুসারে ব্যয় নির্ধারণ করে। অর্থাৎ পণ্য বিক্রি করে কী পরিমাণ আয় পাওয়া যাবে তার সাথে ব্যয় সমন্বয় করা হয়। প্রতিষ্ঠানটির এই কাজ ব্যবসায় অর্থায়নের বৈশিষ্ট্য বহন করে। তাই বলা যায়, উদ্দীপকে পদ্মা কোম্পানির অর্থসংস্থান প্রক্রিয়াটি হলো ব্যবসায় অর্থায়ন।

HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল

উদ্দীপকে পদ্মা কোম্পানি কোন ধরনের অর্থসংস্থান করে থাকে?

উদ্দীপক

পদ্মা কোম্পানি এবং শাপলা কোম্পানি উভয়ই উৎপাদনকারী প্রতিষ্ঠান। পদ্মা কোম্পানি জামানতের ভিত্তিতে ঋণ গ্রহণ করে থাকে এবং অর্থের প্রাপ্যতা অনুসারে ব্যয় নির্ধারণ করে থাকে। অন্যদিকে শাপলা কোম্পানিটি জামানত ছাড়াই অর্থসংস্থান করে থাকে এবং ব্যয় নির্ধারণ করে অর্থসংস্থান করে থাকে।

Comilla · 2021

উত্তর

যে নীতি অনুযায়ী বিনিয়োগকারী তার সব অর্থ একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করে বিনিয়োগ ঝুঁকি হ্রাস করে তাকে পোর্টফোলিও নীতি বলে।

উত্তর

কোনো ফার্ম বা ব্যবসায় প্রতিষ্ঠানের মুনাফা বাড়ানোকে মুনাফা সর্বাধিকরণ বলে। একটি ব্যবসায় প্রতিষ্ঠান সমাজের চাহিদা অনুযায়ী ব্যয় কমিয়ে গুণগত মানসম্পন্ন পণ্য বা সেবা দেওয়ার মাধ্যমে মুনাফা বাড়াতে পারে। এক্ষেত্রে মুনাফা অর্জনে সময়, নগদ প্রবাহ ও ঝুঁকি বিবেচনা করা হয় না।

উত্তর

উদ্দীপকে পদ্মা কোম্পানি ব্যবসায় অর্থায়ন করেছে। ব্যবসায় অর্থায়ন হলো ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা প্রণয়ন, তহবিল সংগ্রহ, বিনিয়োগ ও তহবিল বণ্টন সংক্রান্ত কাজের সমষ্টি। অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন হলো ব্যবসায় অর্থায়ন। ব্যবসায় প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে তহবিল সংগ্রহ ও লাভজনক খাতে বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসায় অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্পদ সর্বাধিকরণই ব্যবসায় অর্থায়নের মূল লক্ষ্য। উদ্দীপকে পদ্মা কোম্পানি একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। ব্যবসায় পরিচালনার জন্য প্রতিষ্ঠানটি জামানতের ভিত্তিতে ঋণ নেয়। এরূপ ঋণ ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থসংস্থানের উৎস হিসেবে বিবেচিত হয়। প্রতিষ্ঠানটি অর্থের প্রাপ্যতা অনুসারে ব্যয় নির্ধারণ করে। অর্থাৎ পণ্য বিক্রি করে কী পরিমাণ আয় পাওয়া যাবে তার সাথে ব্যয় সমন্বয় করা হয়। প্রতিষ্ঠানটির এই কাজ ব্যবসায় অর্থায়নের বৈশিষ্ট্য বহন করে। তাই বলা যায়, উদ্দীপকে পদ্মা কোম্পানির অর্থসংস্থান প্রক্রিয়াটি হলো ব্যবসায় অর্থায়ন।

উত্তর

উদ্দীপকে দুটি প্রতিষ্ঠানের মধ্যে শাপলা কোম্পানি প্রতিষ্ঠানটি সরকারি অর্থায়নের মাধ্যমে জনগণের কল্যাণ সাধনে বেশি ভূমিকা রাখে। সরকারি অর্থায়নে প্রথমে ব্যয় নির্ধারণ করে পরবর্তীকালে আয়ের উৎস নির্ধারন করা হয়। সরকারি অর্থায়ন ঝুঁকিমুক্ত হওয়ায় এর বিপরীতে জামানতের প্রয়োজন হয় না। এ ধরনের অর্থায়নের মূল লক্ষ্য হলো সমাজকল্যাণ। মূলত জনগণের কল্যাণের উদ্দেশ্যে দেশের অবকাঠামোগত উন্নয়ন যেমন: রাস্তাঘাট নির্মাণ, হাসপাতাল প্রতিষ্ঠা ইত্যাদি কাজের জন্য সরকারি অর্থায়ন করা হয়। উদ্দীপকে পদ্মা কোম্পানি প্রতিষ্ঠানটি অর্থের প্রাপ্যতা অনুসারে ব্যয় নির্ধারন করে এবং জামানতের ভিত্তিতে ঋণ গ্রহণ করে। অন্যদিকে শাপলা কোম্পানি ব্যয় নির্ধারণ করে জামানত ছাড়াই অর্থসংস্থান করে। অর্থাৎ পদ্মা কোম্পানি ব্যবসায় অর্থায়ন ও শাপলা কোম্পানি সরকারি অর্থায়ন করেছে। সরকারি অর্থায়ন করায় শাপলা কোম্পানির মূল লক্ষ্য অবশ্যই সমাজকল্যাণ। সমাজের সার্বিক কল্যাণ সাধনের উদ্দেশ্যেই প্রতিষ্ঠানটি ব্যয় নির্ধারণ করে। পরবর্তী সময়ে এই ব্যয় নির্বাহের জন্য জামানত ছাড়াই অর্থসংস্থান করে। সরকারি প্রতিষ্ঠান সামাজিক কল্যাণ নিশ্চিত করতে গিয়ে প্রায় সময়ই ঘাটতি বাজেটের সম্মুখীন হয়। অর্থাৎ ব্যয় আয় অপেক্ষা বেশি হয়। তাই উপরিউক্ত আলোচনার ভিত্তিতে বলা যায়, প্রতিষ্ঠানটির কাছে জনগণের কল্যাণ সাধনই মুখ্য।
HSCFinance 1st PaperChapter 1: অর্থায়নের সূচনা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব রাসেল চাকরি থেকে অবসর গ্রহণ করে ২০ লাখ টাকা দিয়ে প্রিয়াস নামে বিশুদ্ধ পানি প্রক্রিয়াকরণ ব্যবসায় শুরু করেন। তিনি ব্যবসায়ের জন্য ৩ লাখ টাকার খুচরা যন্ত্রাংশ ও ১২ লাখ টাকা দিয়ে বিদেশ থেকে পানি উত্তোলনের জন্য মেশিন ক্রয় করেন। এছাড়া বিজ্ঞাপন বাবদ ১ লাখ ও পরিচালন ব্যয় বাবদ ৪ লাখ টাকা খরচ হয়। তার নিকট অনেক প্রকল্প থাকা সত্ত্বেও সমুদয় অর্থ বিশুদ্ধ পানি প্রক্রিয়াকরণ ব্যবসায়ে বিনিয়োগ করেন। তার ধারণা এ ব্যবসায় থেকে অধিক মুনাফা অর্জিত হবে। কিন্তু প্রতিযোগিতামূলক বাজারে নতুন প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত বিক্রয় নিশ্চিত করতে না পারায় ১ম বছর ৪ লাখ টাকা ক্ষতি হয়। প্রতিষ্ঠানটি ভবিষ্যতে টিকে থাকতে পারবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
ক
ব্যবসায় অর্থায়ন কী?
খ
সম্পদ সর্বাধিকরণ বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে বর্ণিত ১২ লাখ টাকা ব্যয়ের ধরন অর্থায়নের কোন কার্যাবলির সাথে জড়িত? ব্যাখ্যা করো।
ঘ
জনাব রাসেল কোন নীতি অনুসরণ না করায় 'প্রিয়াস' প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হয়েছে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সম্পদ সর্বাধিকরণ বলতে কী বোঝায়?

সম্পদ সর্বাধিকরণ বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ব্যবসায় অর্থায়ন কী?

ব্যবসায় অর্থায়ন কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

যমুনা ও সুরমা কোম্পানির তথ্যাবলি নিম্নরূপ – question image জনাব শিফাত যমুনা কোম্পানির শেয়ার ক্রয় করলেও জনাব আফজাল সুরমা কোম্পানির শেয়ার ক্রয়ের চিন্তা করেছে।
ক
তারল্য কি?
খ
"উচ্চ মুনাফাযুক্ত প্রকল্প নির্বাচন সর্বদাই গ্রহণযোগ্য নয়"- উক্তিটি ব্যাখ্যা কর।
গ
অর্থায়নের কোন লক্ষ্য বিবেচনায় শিফাত যমুনা কোম্পানির শেয়ার ক্রয় করেছে?
ঘ
জনাব আফজালের সুরমা কোম্পানির শেয়ার ক্রয়ের চিন্তাধারার সাথে তুমি কি একমত? অর্থায়নের লক্ষ্যের ভিত্তিতে তা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7."উচ্চ মুনাফাযুক্ত প্রকল্প নির্বাচন সর্বদাই গ্রহণযোগ্য নয়"- উক্তিটি ব্যাখ্যা কর।

"উচ্চ মুনাফাযুক্ত প্রকল্প নির্বাচন সর্বদাই গ্রহণযোগ্য নয়"- উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তারল্য কি?

তারল্য কি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি. রাকিব ও মি. সাকিব দুইজন চাকরিজীবী। রাকিবের প্রতিষ্ঠানটি মূলত জনকল্যাণের উদ্দেশ্যে পরিচালিত। জনগণের জন্য প্রতিষ্ঠানটি সেতু, রাস্তাঘাট, ফ্লাইওভার নির্মাণ করে। এই প্রতিষ্ঠানের আয়ের উৎস জনগণের পরিশোধিত ভ্যাট, ট্যাক্স, শুল্ক ইত্যাদি। অন্যদিকে সাকিবের প্রতিষ্ঠানটি স্বনামধন্য ঔষধ উৎপাদক। সাকিব প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপক। সম্প্রতি সাকিব ঔষধ উৎপাদনের পাশাপাশি খাদ্যপণ্য, তেল, সাবান ও শ্যাম্পু উৎপাদনেও গুরুত্বারোপ করেন।

Barisal · 2017

ক
অর্থায়ন কাকে বলে?
খ
মুনাফা ও তারল্যের মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের মি. রাকিবের প্রতিষ্ঠানের অর্থায়নের ধরন ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের মি. সাকিবের প্রস্তাবটি অর্থায়নের নীতিমালার আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মুনাফা ও তারল্যের মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান? ব্যাখ্যা করো।

মুনাফা ও তারল্যের মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অর্থায়ন কাকে বলে?

অর্থায়ন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

জনাব রাসেল কোন নীতি অনুসরণ না করায় 'প্রিয়াস' প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হয়েছে?উদ্দীপকে বর্ণিত ১২ লাখ টাকা ব্যয়ের ধরন অর্থায়নের কোন কার্যাবলির সাথে জড়িত? ব্যাখসম্পদ সর্বাধিকরণ বলতে কী বোঝায়?ব্যবসায় অর্থায়ন কী?জনাব আফজালের সুরমা কোম্পানির শেয়ার ক্রয়ের চিন্তাধারার সাথে তুমি কি একমত? অর্থাযঅর্থায়নের কোন লক্ষ্য বিবেচনায় শিফাত যমুনা কোম্পানির শেয়ার ক্রয় করেছে?"উচ্চ মুনাফাযুক্ত প্রকল্প নির্বাচন সর্বদাই গ্রহণযোগ্য নয়"- উক্তিটি ব্যাখ্যা কর।তারল্য কি?উদ্দীপকের মি. সাকিবের প্রস্তাবটি অর্থায়নের নীতিমালার আলোকে বিশ্লেষণ করো।উদ্দীপকের মি. রাকিবের প্রতিষ্ঠানের অর্থায়নের ধরন ব্যাখ্যা করো।মুনাফা ও তারল্যের মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান? ব্যাখ্যা করো।অর্থায়ন কাকে বলে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকে পদ্মা কোম্পানি কোন ধরনের অর্থসংস্থান করে থাকে? | Prosthuti