জনাব আমানের, অধিক বিনিয়োগ ব্যবসায়ে কী প্রভাব ফেলতে পারে? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আমানের অধিক বিনিয়োগ ব্যবসায়ে তারল্য সংকট সৃষ্টি করতে পারে। প্রতিষ্ঠানে বেশি পরিমাণ তারল্য বজায় রাখলে বিনিয়োগযোগ্য অর্থের পরিমাণ কমে যায়। ফলে মুনাফা হ্রাস পায়। আবার অধিক মুনাফার আশায় বেশি বিনিয়োগ করলে তারল্যের পরিমাণ কমে যায়। তারল্যের পরিমাণ কমে গেলে তারল্য ঝুঁকি সৃষ্টি হয়। তাই তারল্য ও মুনাফা নীতি মেনে তারল্য ও মুনাফার মধ্যে সমন্বয় করা হয়। জনাব আমান একজন পাইকারি ব্যবসায়ী। জনাব আমান জুতার ব্যবসায় করেন। তার মতে বেশি মুনাফা অর্জন করা জরুরি। তাই তিনি প্রতিষ্ঠানের নগদ অর্থের বেশিরভাগই বিনিয়োগ করেন। এতে তিনি বেশি হারে মুনাফা অর্জন করতে পারবেন। কিন্তু তার প্রতিষ্ঠানে তারল্য সংকট সৃষ্টি হবে। ফলে তিনি চলতি মূলধনের (কর্মচারীদের বেতন পরিশোধ ও ঋণ পরিশোধে) সমস্যায় পড়তে পারেন। এটি তার ব্যবসায়ের সুনাম নষ্ট করবে। আবার প্রতিষ্ঠানের উৎপাদন কাজও ব্যাহত হতে পারে। তাই বলা যায়, জনাব আমানের বিনিয়োগে তার ব্যবসায়ে নেতিবাচক প্রভাব ফেলবে।
HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল
জনাব আমানের, অধিক বিনিয়োগ ব্যবসায়ে কী প্রভাব ফেলতে পারে? ব্যাখ্যা…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
