শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক অনুযায়ী জনাব আব্দুর রহমান মূলত কী কী সমস্যার সম্মুখীন হয়েছিলেন? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপক অনুসারে জনাব আব্দুর রহমান মূলত তারল্য ঘাটতির সম্মুখীন হয়েছিলেন। তারল্য বা নগদ অর্থ একটি ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা যেমন- কাঁচামাল ক্রয়, শ্রমিকদের বেতন প্রদান, বিদ্যুৎ বিল প্রদান ইত্যাদি ক্ষেত্রে নগদ অর্থ বা তারল্য জরুরি। উদ্দীপকে জনাব আব্দুর রহমান মিঞা আকাশ টেল কোম্পানির ব্যবস্থাপক। কাঁচামালের মূল্য কমে যাওয়ায় অধিক মুনাফার আশায় তিনি কোম্পানির বেশিরভাগ অর্থ দিয়ে কাঁচামাল কিনে রাখেন। কিন্তু কয়েক মাস পর তিনি বেশ কিছু সমস্যার সম্মুখীন হন। মূলত সকল অর্থ দিয়ে কাঁচামাল ক্রয় করার কারণে তিনি তারল্য সংকটের সম্মুখীন হয়েছেন। তারল্য ঘাটতির কারণে তিনি দৈনন্দিন ব্যবসায়িক খরচ মেটাতে পারেননি। ফলে তার কোম্পানির সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই বলা যায়, উদ্দীপক অনুযায়ী জনাব আব্দুর রহমান মিঞা পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ হাতে না রেখে তারল্য ঘাটতির সম্মুখীন হয়েছিলেন।

HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল

উদ্দীপক অনুযায়ী জনাব আব্দুর রহমান মূলত কী কী সমস্যার সম্মুখীন হয়ে…

উদ্দীপক

জনাব আব্দুর রহমান মিঞা আকাশ টেল কোম্পানির ব্যবস্থাপক। কাঁচামালের মূল্য কমে যাওয়ায় অধিক মুনাফার আশায় তিনি কোম্পানির মোট মূলধনের সিংহভাগ দিয়ে কোম্পানির জন্য কাঁচামাল কিনে রাখেন। কিন্তু কয়েক মাস পর তিনি বেশ কিছু সমস্যার সম্মুখীন হন। এতে কোম্পানির সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

Mymensingh · 2021

উত্তর

একটি ব্যবসায় সুষ্ঠুভাবে পরিচালনা করতে কী পরিমাণ মূলধনের প্রয়োজন, কোন কোন উৎস থেকে তা সংগ্রহ করা হবে এবং কোন কোন খাতে তা বিনিয়োগ করা হবে, এ বিষয়গুলোকে ব্যবসায় অর্থসংস্থান বলে।

উত্তর

ব্যবসায়ের সাথে জড়িত বিভিন্ন পক্ষের সাথে কোন ধরনের আচরণ করা উচিত অথবা উচিত নয় এ সম্পর্কিত জ্ঞানকে ব্যবসায় নৈতিকতা বলে। একটি ব্যবসায় প্রতিষ্ঠানে কর্মী, ক্রেতা, পাওনাদার, শেয়ারহোল্ডারসহ বিভিন্ন পক্ষ জড়িত। এসব পক্ষ তথা সমাজের সর্বস্তরের মানুষের স্বার্থে ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট আচরণ অনুসরণ করা হয়। এই আচরণই হলো ব্যবসায় নৈতিকতা।

উত্তর

উদ্দীপক অনুসারে জনাব আব্দুর রহমান মূলত তারল্য ঘাটতির সম্মুখীন হয়েছিলেন। তারল্য বা নগদ অর্থ একটি ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা যেমন- কাঁচামাল ক্রয়, শ্রমিকদের বেতন প্রদান, বিদ্যুৎ বিল প্রদান ইত্যাদি ক্ষেত্রে নগদ অর্থ বা তারল্য জরুরি। উদ্দীপকে জনাব আব্দুর রহমান মিঞা আকাশ টেল কোম্পানির ব্যবস্থাপক। কাঁচামালের মূল্য কমে যাওয়ায় অধিক মুনাফার আশায় তিনি কোম্পানির বেশিরভাগ অর্থ দিয়ে কাঁচামাল কিনে রাখেন। কিন্তু কয়েক মাস পর তিনি বেশ কিছু সমস্যার সম্মুখীন হন। মূলত সকল অর্থ দিয়ে কাঁচামাল ক্রয় করার কারণে তিনি তারল্য সংকটের সম্মুখীন হয়েছেন। তারল্য ঘাটতির কারণে তিনি দৈনন্দিন ব্যবসায়িক খরচ মেটাতে পারেননি। ফলে তার কোম্পানির সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই বলা যায়, উদ্দীপক অনুযায়ী জনাব আব্দুর রহমান মিঞা পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ হাতে না রেখে তারল্য ঘাটতির সম্মুখীন হয়েছিলেন।

উত্তর

অর্থসংস্থানের তারল্য ও মুনাফা নীতি না মানার কারণে তাকে এ সব সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। প্রতিষ্ঠানের তারল্য ও মুনাফার মধ্যে ভারসাম্য রক্ষার জন্য যে নীতি অনুসরণ করা হয় তাকে তারল্য ও মুনাফা নীতি বলে। তারল্য ও মুনাফার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ তারল্য বেশি রাখলে মুনাফা কমে। আবার তারল্য কম রাখলে মুনাফা বাড়ে। জনাব আব্দুর রহমান মিঞা একজন আর্থিক ব্যবস্থাপক। তিনি আকাশ টেল কোম্পানিতে চাকরি করেন। হঠাৎ কাঁচামালের মূল্য কমে যায়। তিনি বেশি মুনাফার আশায় কাঁচামাল ক্রয় করে রাখার সিদ্ধান্ত নেন। তিনি ব্যবসায়ের সমুদয় অর্থ কাঁচামাল ক্রয়ে ব্যবহার করেন। পরবর্তীতে তিনি বিভিন্ন সমস্যায় পড়েন। এতে তার কোম্পানির সুনাম ক্ষতিগ্রস্ত হয়। উদ্দীপকে জনাব আব্দুর রহমান মিঞা সকল অর্থ কাঁচামাল ক্রয়ে ব্যবহার না করে কিছু অর্থ তরল আকারে সংরক্ষণ করতে পারতেন। এতে ব্যবসায়ের প্রয়োজনের সময় ওই তরল সম্পদ বা নগদ অর্থ ব্যবসায় পরিচালনার কাজে ব্যবহার করতে পারতেন। শ্রমিকদের মজুরি যথাসময়ে পরিশোধ করতে পারতেন। এমনকি পাওনাদারদের পাওনা পরিশোধ করতে পারতেন। যদিও এতে তার প্রতিষ্ঠানের মুনাফা কম হতো কিন্তু তিনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতেন না। তারল্য ও মুনাফার মধ্যে ভারসাম্য রক্ষা হতো। তাই বলা যায়, আব্দুর রহমান মিঞা অর্থায়নের তারল্য ও মুনাফা নীতি মেনে চললে তাকে এ সকল সমস্যার সম্মুখীন হতে হতো না।
HSCFinance 1st PaperChapter 1: অর্থায়নের সূচনা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব রাসেল চাকরি থেকে অবসর গ্রহণ করে ২০ লাখ টাকা দিয়ে প্রিয়াস নামে বিশুদ্ধ পানি প্রক্রিয়াকরণ ব্যবসায় শুরু করেন। তিনি ব্যবসায়ের জন্য ৩ লাখ টাকার খুচরা যন্ত্রাংশ ও ১২ লাখ টাকা দিয়ে বিদেশ থেকে পানি উত্তোলনের জন্য মেশিন ক্রয় করেন। এছাড়া বিজ্ঞাপন বাবদ ১ লাখ ও পরিচালন ব্যয় বাবদ ৪ লাখ টাকা খরচ হয়। তার নিকট অনেক প্রকল্প থাকা সত্ত্বেও সমুদয় অর্থ বিশুদ্ধ পানি প্রক্রিয়াকরণ ব্যবসায়ে বিনিয়োগ করেন। তার ধারণা এ ব্যবসায় থেকে অধিক মুনাফা অর্জিত হবে। কিন্তু প্রতিযোগিতামূলক বাজারে নতুন প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত বিক্রয় নিশ্চিত করতে না পারায় ১ম বছর ৪ লাখ টাকা ক্ষতি হয়। প্রতিষ্ঠানটি ভবিষ্যতে টিকে থাকতে পারবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
ক
ব্যবসায় অর্থায়ন কী?
খ
সম্পদ সর্বাধিকরণ বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে বর্ণিত ১২ লাখ টাকা ব্যয়ের ধরন অর্থায়নের কোন কার্যাবলির সাথে জড়িত? ব্যাখ্যা করো।
ঘ
জনাব রাসেল কোন নীতি অনুসরণ না করায় 'প্রিয়াস' প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হয়েছে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সম্পদ সর্বাধিকরণ বলতে কী বোঝায়?

সম্পদ সর্বাধিকরণ বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ব্যবসায় অর্থায়ন কী?

ব্যবসায় অর্থায়ন কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

যমুনা ও সুরমা কোম্পানির তথ্যাবলি নিম্নরূপ – question image জনাব শিফাত যমুনা কোম্পানির শেয়ার ক্রয় করলেও জনাব আফজাল সুরমা কোম্পানির শেয়ার ক্রয়ের চিন্তা করেছে।
ক
তারল্য কি?
খ
"উচ্চ মুনাফাযুক্ত প্রকল্প নির্বাচন সর্বদাই গ্রহণযোগ্য নয়"- উক্তিটি ব্যাখ্যা কর।
গ
অর্থায়নের কোন লক্ষ্য বিবেচনায় শিফাত যমুনা কোম্পানির শেয়ার ক্রয় করেছে?
ঘ
জনাব আফজালের সুরমা কোম্পানির শেয়ার ক্রয়ের চিন্তাধারার সাথে তুমি কি একমত? অর্থায়নের লক্ষ্যের ভিত্তিতে তা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7."উচ্চ মুনাফাযুক্ত প্রকল্প নির্বাচন সর্বদাই গ্রহণযোগ্য নয়"- উক্তিটি ব্যাখ্যা কর।

"উচ্চ মুনাফাযুক্ত প্রকল্প নির্বাচন সর্বদাই গ্রহণযোগ্য নয়"- উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তারল্য কি?

তারল্য কি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি. রাকিব ও মি. সাকিব দুইজন চাকরিজীবী। রাকিবের প্রতিষ্ঠানটি মূলত জনকল্যাণের উদ্দেশ্যে পরিচালিত। জনগণের জন্য প্রতিষ্ঠানটি সেতু, রাস্তাঘাট, ফ্লাইওভার নির্মাণ করে। এই প্রতিষ্ঠানের আয়ের উৎস জনগণের পরিশোধিত ভ্যাট, ট্যাক্স, শুল্ক ইত্যাদি। অন্যদিকে সাকিবের প্রতিষ্ঠানটি স্বনামধন্য ঔষধ উৎপাদক। সাকিব প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপক। সম্প্রতি সাকিব ঔষধ উৎপাদনের পাশাপাশি খাদ্যপণ্য, তেল, সাবান ও শ্যাম্পু উৎপাদনেও গুরুত্বারোপ করেন।

Barisal · 2017

ক
অর্থায়ন কাকে বলে?
খ
মুনাফা ও তারল্যের মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের মি. রাকিবের প্রতিষ্ঠানের অর্থায়নের ধরন ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের মি. সাকিবের প্রস্তাবটি অর্থায়নের নীতিমালার আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মুনাফা ও তারল্যের মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান? ব্যাখ্যা করো।

মুনাফা ও তারল্যের মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অর্থায়ন কাকে বলে?

অর্থায়ন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

জনাব রাসেল কোন নীতি অনুসরণ না করায় 'প্রিয়াস' প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হয়েছে?উদ্দীপকে বর্ণিত ১২ লাখ টাকা ব্যয়ের ধরন অর্থায়নের কোন কার্যাবলির সাথে জড়িত? ব্যাখসম্পদ সর্বাধিকরণ বলতে কী বোঝায়?ব্যবসায় অর্থায়ন কী?জনাব আফজালের সুরমা কোম্পানির শেয়ার ক্রয়ের চিন্তাধারার সাথে তুমি কি একমত? অর্থাযঅর্থায়নের কোন লক্ষ্য বিবেচনায় শিফাত যমুনা কোম্পানির শেয়ার ক্রয় করেছে?"উচ্চ মুনাফাযুক্ত প্রকল্প নির্বাচন সর্বদাই গ্রহণযোগ্য নয়"- উক্তিটি ব্যাখ্যা কর।তারল্য কি?উদ্দীপকের মি. সাকিবের প্রস্তাবটি অর্থায়নের নীতিমালার আলোকে বিশ্লেষণ করো।উদ্দীপকের মি. রাকিবের প্রতিষ্ঠানের অর্থায়নের ধরন ব্যাখ্যা করো।মুনাফা ও তারল্যের মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান? ব্যাখ্যা করো।অর্থায়ন কাকে বলে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।