শংকর জাতীয় সিকিউরিটি কী? ব্যাখ্যা করো
উত্তর: শংকরজাতীয় সিকিউরিটি হলো অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শেয়ারকে শংকরজাতীয় সিকিউরিটি বলা হয় কারণ এ ধরনের শেয়ারে সাধারণ শেয়ার ও বন্ড বা ঋণপত্র উভয়ের বৈশিষ্ট্যই বিদ্যমান। অগ্রাধিকার শেয়ার ও সাধারণ শেয়ারের বৈশিষ্ট্যের মিল হচ্ছে উভয় শেয়ার কোম্পানির মালিকানা নির্দেশ করে। উভয় ক্ষেত্রে কোম্পানি লভ্যাংশ প্রদান না করলে দেউলিয়া হয়ে যায় না। অন্যদিকে, অগ্রাধিকার শেয়ারের সাথে ঋণপত্রের মিল হচ্ছে অগ্রাধিকার ان শেয়ারমালিকগণ ও ঋণপত্র মালিকগণ উভয়েরই কোনো ভোটাধিকার নেই এবং উভয়ই স্থির আয়যুক্ত সিকিউরিটি।
HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল
শংকর জাতীয় সিকিউরিটি কী? ব্যাখ্যা করো
উত্তর
