উদ্দীপকে উল্লিখিত জনাব কামালের কার্যক্রম আর্থিক ব্যবস্থাপকের কোন সিদ্ধান্তের অন্তর্গত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত জনাব কামালের কার্যক্রম ব্যবস্থাপকের তহবিল বন্টন / লভ্যাংশ সিদ্ধান্তের অন্তর্গত। তহবিল বন্টন বলতে অর্জিত মুনাফা হতে শেয়ার মালিকদের লভ্যাংশ, ঋণদাতাদের সুদ ও সরকারকে কর প্রদান করাকে বুঝায়। এক্ষেত্রে শেয়ার মালিকদের সন্তুষ্টি, কোম্পানির ভবিষ্যৎ বিনিয়োগের সুযোগ ইত্যাদি বিবেচনা করা গুরুত্বপূর্ণ। আর্থিক ব্যবস্থাপক কে সিদ্ধান্ত নিতে হয় লভ্যাংশের কত অংশ মুনাফা হিসেবে শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করা হবে এবং কত অংশ সংরক্ষিত মুনাফা হিসেবে প্রতিষ্ঠান রাখা হবে। মুনাফার যে অংশ শেয়ারদের মধ্যে বন্টন করা হয় তাকে লভ্যাংশ বলে এবং যে অংশ কোম্পানির ভবিষ্যতে তহবিলে বা ব্যবসা সম্প্রসারণের জন্য রেখে দেওয়া হয় তাকে সংরক্ষিত মুনাফা বলে। উদ্দীপকের জনাব কামাল চৈতি লিমিটেডের আর্থিক ব্যবস্থাপক হিসেবে ২০২৩ সালে কোম্পানির অর্জিত মুনাফার লভ্যাংশ নীতি নির্ধারণ করেন। অর্জিত ১ কোটি টাকা মুনাফা ৬০ পার্সেন্ট হিসেবে ভাগ করে দেয়ার জন্য গ্রহণ করেন এবং অবশিষ্ট ৪০% মুনাফা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করেন। উপযুক্ত লভ্যাংশ সিদ্ধান্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে জনাব কামালের কার্যক্রম আর্থিক ব্যবস্থাপকের তহবিল বন্টন বা লভ্যাংশ সিদ্ধান্তের অন্তর্ভুক্ত।
HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব কামালের কার্যক্রম আর্থিক ব্যবস্থাপকের কোন সি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
