শেয়ারFacebookWhatsApp

জনাব শফিকের প্রতিষ্ঠানটির ব্যবস্থাপকের ধারণা সামাজিক দায়বদ্ধতা উল্লেখপূর্বক বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে জনাব শফিকের প্রতিষ্ঠানটির ব্যবস্থাপকের সামাজিক দায়বদ্ধতা পালনের মানসিকতা প্রতিষ্ঠানটির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। সমাজের প্রতি ব্যবসায়ের যে দায়িত্ব থাকে, তাকে ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলে। ব্যবসায় প্রতিষ্ঠান শেয়ারমালিক, ক্রেতা ও ভোক্তা, শ্রমিক-কর্মচারী, সাধারণ সম্প্রদায়সহ সমাজের বিভিন্ন পক্ষের প্রতি দায়িত্ব পালন করে। উদ্দীপকে জনাব শফিকের প্রতিষ্ঠানটি মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একটি ব্যবসায় প্রতিষ্ঠান। তবে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানের সুনাম বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছেন। উদ্দীপকে জনাব শফিকের প্রতিষ্ঠানটি ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতাকে প্রাধান্য দেওয়ায় উক্ত প্রতিষ্ঠানের ব্যয় বাড়লেও দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানটি এর সুফল ভোগ করবে। কেননা সামাজিক দায়বদ্ধতা পালন করায় প্রতিষ্ঠানটির সুনাম বাড়বে। ফলে প্রতিষ্ঠাটির বিক্রয় বাড়বে। আর বিক্রয় বাড়লে প্রতিষ্ঠানটির মুনাফাও বাড়বে। তাই বলা যায়, জনাব শফিকের প্রতিষ্ঠানটির ব্যবস্থাপকের সামাজিক দায়বদ্ধতা পালনের মানসিকতা প্রতিষ্ঠানটির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।

HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল

জনাব শফিকের প্রতিষ্ঠানটির ব্যবস্থাপকের ধারণা সামাজিক দায়বদ্ধতা উল্ল…

উদ্দীপক

জনাব আকাশ ও জনাব শফিক দুজনই বন্ধু। জনাব আকাশের প্রতিষ্ঠানটি ব্যাংক ঋণ, দাতা সংস্থার ঋণ, ট্যাক্স, ভ্যাট ও বন্ড ইত্যাদি হতে অর্থ সংগ্রহ করে। বড় বড় ব্রিজ, মহাসড়ক, হাসপাতাল, স্কুল ও কলেজ ইত্যাদি নির্মাণে উক্ত অর্থ ব্যয় করে। অপরদিকে, জনাব শফিকের প্রতিষ্ঠানটি একটি স্বনামধন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানটি উপকূলীয় অঞ্চলে বনায়ন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য কমিউনিটি স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করতে ইচ্ছুক। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মনে করেন বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসা প্রদানের ফলে প্রতিষ্ঠানের ব্যয় বাড়লেও দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানের জন্য সুনাম বয়ে আনবে।

Mymensingh · 2025

উত্তর

সরকার কর্তৃক ইস্যুকৃত দীর্ঘমেয়াদি বন্ডকে ট্রেজারি বন্ড বলে।

উত্তর

মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে, তাকে মুনাফা বলে। মুনাফা সর্বোচ্চকরণের জন্য একটা ফার্মের আর্থিক সিদ্ধান্ত গ্রহণে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মুনাফার কোনো সুনির্দিষ্ট অর্থ নেই। যেমন: মুনাফা স্বল্পমেয়াদি বা দীর্ঘমেয়াদি হতে পারে। আবার এটা মোট মুনাফা বা মুনাফার হার হতে পারে। এটা করপূর্ববর্তী বা করপরবর্তী হতে পারে। তাই বলা যায়, মুনাফা একটি অস্পষ্ট ধারণা।

উত্তর

উদ্দীপকে জনাব আকাশের প্রতিষ্ঠানটি সরকারি অর্থায়ন করে। জনকল্যাণ হলো সরকারি অর্থায়নের মূল উদ্দেশ্য। সরকার জনগণের কল্যাণে রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ইত্যাদি খাতে অর্থ ব্যয় করে থাকে। এসব ব্যয় মেটানোর জন্য বিভিন্ন উৎস যেমন- আয়কর, মূল্য সংযোজন কর, শুল্ক ইত্যাদি হতে সরকার আয় করে থাকে। উদ্দীপকে জনাব আকাশের প্রতিষ্ঠানটি ব্যাংক ঋণ, দাতা সংস্থার ঋণ, ট্যাক্স, ভ্যাট ও বন্ড ইত্যাদি হতে অর্থ সংগ্রহ করে। সংগৃহীত অর্থ বড় বড় ব্রিজ, মহাসড়ক, হাসপাতাল, স্কুল ও কলেজ ইত্যাদি নির্মাণে ব্যয় করে থাকে। মূলত সরকারি অর্থায়নের মূল লক্ষ হলো সামাজিক কল্যাণসাধন। তাই বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে সরকারি অর্থায়ন হয়ে থাকে। জনাব আকাশের প্রতিষ্ঠানটির অর্থায়নের ধরন সরকারি অর্থায়নের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব আকাশের প্রতিষ্ঠানটি সরকারি অর্থায়ন করে।

উত্তর

উদ্দীপকে জনাব শফিকের প্রতিষ্ঠানটির ব্যবস্থাপকের সামাজিক দায়বদ্ধতা পালনের মানসিকতা প্রতিষ্ঠানটির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। সমাজের প্রতি ব্যবসায়ের যে দায়িত্ব থাকে, তাকে ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলে। ব্যবসায় প্রতিষ্ঠান শেয়ারমালিক, ক্রেতা ও ভোক্তা, শ্রমিক-কর্মচারী, সাধারণ সম্প্রদায়সহ সমাজের বিভিন্ন পক্ষের প্রতি দায়িত্ব পালন করে। উদ্দীপকে জনাব শফিকের প্রতিষ্ঠানটি মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একটি ব্যবসায় প্রতিষ্ঠান। তবে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানের সুনাম বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছেন। উদ্দীপকে জনাব শফিকের প্রতিষ্ঠানটি ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতাকে প্রাধান্য দেওয়ায় উক্ত প্রতিষ্ঠানের ব্যয় বাড়লেও দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানটি এর সুফল ভোগ করবে। কেননা সামাজিক দায়বদ্ধতা পালন করায় প্রতিষ্ঠানটির সুনাম বাড়বে। ফলে প্রতিষ্ঠাটির বিক্রয় বাড়বে। আর বিক্রয় বাড়লে প্রতিষ্ঠানটির মুনাফাও বাড়বে। তাই বলা যায়, জনাব শফিকের প্রতিষ্ঠানটির ব্যবস্থাপকের সামাজিক দায়বদ্ধতা পালনের মানসিকতা প্রতিষ্ঠানটির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।
HSCFinance 1st PaperChapter 1: অর্থায়নের সূচনা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব রাসেল চাকরি থেকে অবসর গ্রহণ করে ২০ লাখ টাকা দিয়ে প্রিয়াস নামে বিশুদ্ধ পানি প্রক্রিয়াকরণ ব্যবসায় শুরু করেন। তিনি ব্যবসায়ের জন্য ৩ লাখ টাকার খুচরা যন্ত্রাংশ ও ১২ লাখ টাকা দিয়ে বিদেশ থেকে পানি উত্তোলনের জন্য মেশিন ক্রয় করেন। এছাড়া বিজ্ঞাপন বাবদ ১ লাখ ও পরিচালন ব্যয় বাবদ ৪ লাখ টাকা খরচ হয়। তার নিকট অনেক প্রকল্প থাকা সত্ত্বেও সমুদয় অর্থ বিশুদ্ধ পানি প্রক্রিয়াকরণ ব্যবসায়ে বিনিয়োগ করেন। তার ধারণা এ ব্যবসায় থেকে অধিক মুনাফা অর্জিত হবে। কিন্তু প্রতিযোগিতামূলক বাজারে নতুন প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত বিক্রয় নিশ্চিত করতে না পারায় ১ম বছর ৪ লাখ টাকা ক্ষতি হয়। প্রতিষ্ঠানটি ভবিষ্যতে টিকে থাকতে পারবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
ব্যবসায় অর্থায়ন কী?
সম্পদ সর্বাধিকরণ বলতে কী বোঝায়?
উদ্দীপকে বর্ণিত ১২ লাখ টাকা ব্যয়ের ধরন অর্থায়নের কোন কার্যাবলির সাথে জড়িত? ব্যাখ্যা করো।
জনাব রাসেল কোন নীতি অনুসরণ না করায় 'প্রিয়াস' প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হয়েছে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সম্পদ সর্বাধিকরণ বলতে কী বোঝায়?

সম্পদ সর্বাধিকরণ বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ব্যবসায় অর্থায়ন কী?

ব্যবসায় অর্থায়ন কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

যমুনা ও সুরমা কোম্পানির তথ্যাবলি নিম্নরূপ – question image জনাব শিফাত যমুনা কোম্পানির শেয়ার ক্রয় করলেও জনাব আফজাল সুরমা কোম্পানির শেয়ার ক্রয়ের চিন্তা করেছে।
তারল্য কি?
"উচ্চ মুনাফাযুক্ত প্রকল্প নির্বাচন সর্বদাই গ্রহণযোগ্য নয়"- উক্তিটি ব্যাখ্যা কর।
অর্থায়নের কোন লক্ষ্য বিবেচনায় শিফাত যমুনা কোম্পানির শেয়ার ক্রয় করেছে?
জনাব আফজালের সুরমা কোম্পানির শেয়ার ক্রয়ের চিন্তাধারার সাথে তুমি কি একমত? অর্থায়নের লক্ষ্যের ভিত্তিতে তা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7."উচ্চ মুনাফাযুক্ত প্রকল্প নির্বাচন সর্বদাই গ্রহণযোগ্য নয়"- উক্তিটি ব্যাখ্যা কর।

"উচ্চ মুনাফাযুক্ত প্রকল্প নির্বাচন সর্বদাই গ্রহণযোগ্য নয়"- উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তারল্য কি?

তারল্য কি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি. রাকিব ও মি. সাকিব দুইজন চাকরিজীবী। রাকিবের প্রতিষ্ঠানটি মূলত জনকল্যাণের উদ্দেশ্যে পরিচালিত। জনগণের জন্য প্রতিষ্ঠানটি সেতু, রাস্তাঘাট, ফ্লাইওভার নির্মাণ করে। এই প্রতিষ্ঠানের আয়ের উৎস জনগণের পরিশোধিত ভ্যাট, ট্যাক্স, শুল্ক ইত্যাদি। অন্যদিকে সাকিবের প্রতিষ্ঠানটি স্বনামধন্য ঔষধ উৎপাদক। সাকিব প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপক। সম্প্রতি সাকিব ঔষধ উৎপাদনের পাশাপাশি খাদ্যপণ্য, তেল, সাবান ও শ্যাম্পু উৎপাদনেও গুরুত্বারোপ করেন।

Barisal · 2017

অর্থায়ন কাকে বলে?
মুনাফা ও তারল্যের মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান? ব্যাখ্যা করো।
উদ্দীপকের মি. রাকিবের প্রতিষ্ঠানের অর্থায়নের ধরন ব্যাখ্যা করো।
উদ্দীপকের মি. সাকিবের প্রস্তাবটি অর্থায়নের নীতিমালার আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মুনাফা ও তারল্যের মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান? ব্যাখ্যা করো।

মুনাফা ও তারল্যের মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অর্থায়ন কাকে বলে?

অর্থায়ন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

জনাব রাসেল কোন নীতি অনুসরণ না করায় 'প্রিয়াস' প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হয়েছে?উদ্দীপকে বর্ণিত ১২ লাখ টাকা ব্যয়ের ধরন অর্থায়নের কোন কার্যাবলির সাথে জড়িত? ব্যাখসম্পদ সর্বাধিকরণ বলতে কী বোঝায়?ব্যবসায় অর্থায়ন কী?জনাব আফজালের সুরমা কোম্পানির শেয়ার ক্রয়ের চিন্তাধারার সাথে তুমি কি একমত? অর্থাযঅর্থায়নের কোন লক্ষ্য বিবেচনায় শিফাত যমুনা কোম্পানির শেয়ার ক্রয় করেছে?"উচ্চ মুনাফাযুক্ত প্রকল্প নির্বাচন সর্বদাই গ্রহণযোগ্য নয়"- উক্তিটি ব্যাখ্যা কর।তারল্য কি?উদ্দীপকের মি. সাকিবের প্রস্তাবটি অর্থায়নের নীতিমালার আলোকে বিশ্লেষণ করো।উদ্দীপকের মি. রাকিবের প্রতিষ্ঠানের অর্থায়নের ধরন ব্যাখ্যা করো।মুনাফা ও তারল্যের মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান? ব্যাখ্যা করো।অর্থায়ন কাকে বলে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।