একটি ফার্মের চূড়ান্ত লক্ষ্য কী হওয়া উচিত? ব্যাখ্যা কর।
উত্তর: একটি ফার্মের চূড়ান্ত লক্ষ হওয়া উচিত সম্পদ সর্বাধিকরণ। কোম্পানির মালিকদের সম্পদের পরিমাপ করা হয় শেয়ারের বর্তমান বাজারমূল্য দ্বারা। একটি কোম্পানির মূল লক্ষ্য হিসেবে সম্পদ সর্বাধিকরণ বর্তমানে বিশ্বব্যাপী অধিক গ্রহণযোগ্য। মুনাফা সর্বাধিকরণে যেসব সমস্যা রয়েছে তা সম্পদ সর্বাধিকরণে দূর করা সম্ভব। এছাড়াও সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যে অর্থের সময়মূল্য, নগদ প্রবাহ এবং ঝুঁকি বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মূলত এসব কারণে সম্পদ সর্বাধিকরণ একটি ফার্মের মূল লক্ষ্য হওয়া উচিত।
HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল
একটি ফার্মের চূড়ান্ত লক্ষ্য কী হওয়া উচিত? ব্যাখ্যা কর।
উত্তর
