উদ্দীপকে জনাব আরাফের বন্ধু তাকে গার্মেন্টস সেক্টরে বিনিয়োগের ক্ষেত্রে যে পরামর্শ দিয়েছেন তা অর্থায়নের কোন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব আরাফের বন্ধু তাকে গার্মেন্টস সেক্টরে বিনিয়োগের ক্ষেত্রে অর্থায়নের বৈচিএায়নের নীতি অনুসরণের পরামর্শ দিয়েছেন , পোর্টফোলিও বা বৈচিত্রায়নের নীতি বলতে সাধারণত একটি বিনিয়োগ খাতে সম্পূর্ণ সঞ্চয় বিনিয়োগ না করে একাধিক লাভজনক খাতে বিনিয়োগ করাকে বুঝায়। পোর্টফোলিও নীতি অনুসরণ করে বিনিয়োগের মাধ্যমে একজন বিনিয়োগকারী তার ঝুঁকির পরিমাণ হ্রাস করতে পারে। কারণ, এই নীতি প্রয়োগের ফলে একটি প্রকল্প থেকে হওয়া সকল খ্যাতি সহজেই পুষিয়ে নেওয়া সম্ভব, উদ্দীপকে জনাব আরাফ গার্মেন্টস সেক্টরে বিনিয়োগের পরামর্শ চাইলে, তার বন্ধু তাকে কোনো এক ধরনের কাপড় উৎপাদন না করে বরং বাচ্চাদের, পুরুষদের, মহিলাদের ও শীতের কাপড়ের মত বিভিন্ন খাতে বিনিয়োগের পরামর্শ দেন। এর ফলে আরাফের যেকোনো খতে ক্ষতি হলে অন্যান্য খাতের অর্থ দিয়ে তা পুষিয়ে নেওয়া সম্ভব হবে, ফলে তার বিনিয়োগের ঝুকি কম হবে এবং সহজে গার্মেন্টস ব্যবসায়ে প্রসিদ্ধ হতে পারবে অতএব উদ্দীপকের আরাফের বন্ধুর বিভিন্ন খাতে বিনিয়োগের পরামর্শ অর্থায়নের পোর্টফলিও বা বৈচিত্র্যায়নের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ।
HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল
উদ্দীপকে জনাব আরাফের বন্ধু তাকে গার্মেন্টস সেক্টরে বিনিয়োগের ক্ষেত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
