উদ্দীপকে বর্ণিত সম্পদসমূহ কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সম্পদসমূহ হলো চলতি সম্পদ। যেসব সম্পদের মেয়াদ এক বছর বা তার কম তা হলো চলতি সম্পদ। নগদ তহবিল, মজুদপণ্য, প্রাপ্য বিল বা দেনাদার প্রভৃতি চলতি সম্পদের মধ্যে উল্লেখযোগ্য। এ সম্পদের পরিমাণ নিয়মিত বাড়ে ও কমে। উদ্দীপকের জনাব আনিস একটি কোম্পানির ব্যবস্থাপক। তিনি न কোম্পানির মোট মূলধনের একটা অংশ নগদ অর্থ, প্রাপ্য বিল, কাঁচামাল এবং অগ্রিম খরচাবলির মাধ্যমে ব্যবসায়িক কাজ পরিচালনা করেন। তার ব্যবহৃত মূলধনের প্রতিটি অংশ অর্থাৎ নগদ অর্থ, প্রাপ্যবিল, কাঁচামাল ১ বছরের সময়ের মধ্যে ব্যবহারযোগ্য বা পরিশোধ্য। এছাড়া এসব সম্পদ তাৎক্ষণিক বিক্রি করে তারল্য সংকট মোকাবিলা করা যায়। তাই উদ্দীপকে উল্লিখিত সম্পদসমূহ চলতি সম্পদের অন্তর্ভুক্ত বলা যেতে পারে।
HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সম্পদসমূহ কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
